Wednesday, May 22, 2024

আটশো কোটি র মাবাবা অদ্বিতীয়

 আজকের  বিশ্বের আটশো কোটির সব্বারই মা বাবা মাত্র কিনা একজনই । 

₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹€€€€€€€€€

সর্বশেষ বিজ্ঞান:বিশ্বের জনসংখ্যা আটশ কোটি ছাড়িয়েছে।  আমাদের সব্বারই পিতা-মাতা  মানে 

আটশো কোটির  কেবলমাত্র  একজন  মা ই নন, সবার বাবা ও কিন্ত একজনই মাত্র। 

এ বছর জানুয়ারি তে বিশ্বে জনসংখ্যা আটশ কোটিতে পৌছেছে।আর সর্বশেষ বিজ্ঞান হচ্ছে: আমাদের মা-বাবা অদ্বিতীয় তার অর্থ আমরা সবাই ভাই-বোন, নিগ্রো-ককেশিয়ান এক বাবা- মায়েরই সন্তান। বিশ্ব ইতিহাসে সাড়া জাগানো ডারউইনের বিপ্লবী বিবর্তনবাদের সুত্র ধরে বিজ্ঞানীরা বিশ্বাস করে আসছিলেন মানব জাতির পূর্বপুরুষদের এ ধরা পৃষ্ঠে আবির্ভাব হয়েছিল বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে। বিবর্তনের ধারা হিসেবে তার অর্থ দাঁড়ায় আমাদের পূর্ব পুরুষদের সংখ্যা স্বভাবতই হবে অগনিত। বেবুন, গরিলা, শিম্পাঞ্জী, ওরাংওটাং এমনি সব প্রজাতির এক ধাপ হতে অপর ধাপে উত্তোরনের মাধ্যমে বিবর্তনের শেষ ধাপ ছিল আমাদের। তাই ধরে নেওয়া হয়েছিল আমাদের আদি মা-বাবার সংখ্যা ছিল অসংখ্য,অগনিত  যার কারনে বলা হতো জাতিতে জাতিতে, বংশ ও গোত্রের মধ্যে কাঠামোগত, আকৃতিগত, চর্মবর্ণ, চুলের রঙ ইত্যাদিতে এত পার্থক্য। এতদিনের বিবর্তনের এসব জল্পনা কল্পনাকে ভেস্তে দিয়ে বিজ্ঞানাগারে প্রমাণিত হলো :-আমাদের মা-বাবা অদ্বিতীয়। প্রশ্ন উঠতে পারে, আমরা কী তা হলে বিবর্তনের ফসল নই? না কী ভীনগ্রহ, সেই পৌরাণিক বেহেশত থেকে আমাদের পূর্ব পুরুষদের আগমন?

 গবেষণায় একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে যা এএফপি, আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রথম আলোর ১৯ অক্টোবর ২০১৩ সংখ্যায় প্রকাশিত তথ্যে বলা হয়, ১৮ লাখ বছরের পুরোনো একটি খুলির ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। তাঁরা বলছেন, মানুষের পূর্বসূরি আদি প্রজাতি (হোমিনিড) আসলে তিনটি নয়, বরং একটিই ছিল।

সায়েন্স সাময়িকীতে গত বৃহস্পতিবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


২০০৫ সালে জর্জিয়ার দামিনিসি প্রত্নস্থলে খুবই ভালো অবস্থায় থাকা পাঁচটি হোমিনিড খুলি উদ্ধার করা হয়। এগুলোর একটির সঙ্গে ২০০০ সালে পাওয়া একটি চোয়ালের হাড় ঠিকঠাক মিলে যায়। এতে একটি পরিপূর্ণ খুলি নিয়ে গবেষণার সুযোগ পান বিজ্ঞানীরা। ওই খুলির ধারকের মস্তিষ্কের আকার ছিল আধুনিক মানুষের মস্তিষ্কের প্রায় এক-তৃতীয়াংশ।


সংশ্লিষ্ট গবেষক এবং সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত অ্যানথ্রোপলজিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড মিউজিয়ামের বিশেষজ্ঞ মার্সিয়া পোন্স দো লিয়ঁ বলেন, চোয়াল জুড়ে সম্পূর্ণ করা খুলিটি হচ্ছে ওই যুগের সবচেয়ে পূর্ণাঙ্গ করোটি।


গবেষকেরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেন, হোমিনিডের পাঁচটি খুলির গঠনে বড় ধরনের পার্থক্য রয়েছে। অথচ সেগুলো একই সময়ের বৈশিষ্ট্য ধারণ করে। তবে কিছু পার্থক্যের কারণে সেগুলোকে ভিন্ন ভিন্ন প্রজাতির বলে ধরে নেওয়া হয়েছিল। তাঁরা খুলিগুলোর চোয়াল, ভ্রু ও গাঠনিক বৈশিষ্ট্যের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করেন। এতে সবগুলো খুলি একই প্রজাতিভুক্ত আদি প্রাণীর হতে পারে বলে জোরালো সম্ভাবনা দেখা যায়।

*************************

বিশ্ববিখ্যাত জার্নাল নিউজ উইক জানুয়ারী ১১, ১৯৮৮ সংখ্যায় ‘আদম হাওয়ার অনুসন্ধানে’ শিরোনামে একটি নাতিদীর্ঘ বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়। (বিঃ দ্রঃ ২০০১ সালে আমি যুক্তরাষ্ট্রে মিডিয়ার একটি টকশোতে জানতে পারি ১১/১/১৯৮৮ সংখ্যার নিউজউইকের কথাটি। আমি ডাইরীতে নোট করি। স্থানীয় এক লাইব্রেরী থেকে আমি প্রবন্ধটির কপি সংগ্রহ করি)


প্রবন্ধটির মূল বক্তব্যটি ভাষান্তর করা হচ্ছেঃ


আমাদের এজমালী মা: “পৌরাণিক কাহিনীর বর্ণনাকারীদের উপাখ্যান এখন বিজ্ঞানীদের মৌলিক গবেষণার ফলাফলের সাথে একীভূত হতে যাচ্ছে। আমরা সবাই অতীতের একস্থানে অভিন্ন পূর্ব-পুরুষের অংশ ভাগ করি।” এ আবেগময় বক্তব্যটি করেছেন নিউজ উইকে প্রকাশিত নিবন্ধ ‘The Search for Adam and Eve’ – এর লেখকেরা। তারা আস্থার সাথে বলেছেন, ‘এই সময়ে কিন্তু এই প্রমাণগুলো উপস্থাপন করা হচ্ছে নতুন প্রজন্মের বিজ্ঞানীদের কাছ থেকে যারা গবেষণা করেছিলেন আফ্রিকার চিড়ধরা শুষ্ক উপত্যকায় না বসে শীতাতপ নিয়ন্ত্রিত অ্যামেরিকান ল্যাবরেটরিতে। বিজ্ঞানীরা দাবি করেছেন, আমাদের সার্বজনীন মা হচ্ছেন এক মহিলা, যিনি ধরাপৃষ্ঠে দুই লাখ বছর আগে বাস করতেন এবং রেখে গেছেন ‘জিন’ যেটি মানবজাতির সবাই নিজ দেহে বহন করে চলছে। বর্তমান পৃথিবীতে যত লোক বসবাস করছে সকলেই এসেছে তার থেকে।’


আণবিক জীববিদ্যায় প্রশিক্ষণপ্রাপ্ত বিজ্ঞানীরা তল্লাশি চালিয়েছিলেন আন্তর্জাতিকভাবে বিভক্ত বিভিন্ন শ্রেণীর জিনের মাঝে। আর পরীক্ষা করে তাদের মধ্য থেকে কুড়িয়ে নিচ্ছিলেন একটি ডিএনএ, যেটা আমাদেরকে একজন মাত্র মহিলার দিকেই নিয়ে যায় – যার কাছ থেকে আমরা সবাই এসেছি।


আমাদের এজমালি মাকে খুজে বের করার লক্ষ্যে গবেষক রেবেকা ক্যান ১৪৭ জন গর্ভবতী মহিলাকে রাজী করান তাদের গর্তের ফুল বিজ্ঞান কেন্দ্রে দেওয়ার জন্য। তিনি বার্কলের উইলসন ল্যাবে জীব বিজ্ঞানী মার্ক স্টোন কিং-এর সাথে কাজ করছিলেন। ক্যান বাছাই করেন কিছু আমেরিকান মহিলাকে যাদের পূর্ব পুরুষ এসেছিলেন আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়া থেকে। নিউগিনি ও অস্ট্রেলিয়ায় তার সহযোগী হিসেবে যারা কাজ করছিলেন তারা খুজে পেলেন সেখানকার আদিবাসীদের। শিশুরা জন্ম নিল, গর্ভের ফুল সংগ্রহ করে হিমায়িত করা হলো এবং বার্কের উইলসন ল্যাবে বিশ্লেষণ করা হলো। ব্লেন্ডারের সাহায্যে টিস্যুগুলো পরিণত করা হলো স্যুপে। সেন্ট্রিফিউজ কোষ বিভাজন ডিটারজেন্টের সাথে মেশানো হলো, স্ফুর জ্যোতিময় দিয়ে শুকিয়া আবারো সেন্ট্রিফিউজ করা হলো। ফলে পাওয়া গেলো স্বচ্ছ তরল পদার্থ যেটা ছিলো ডিএনএ-র খাঁটি উপাদানে তৈরী। বিস্ময়কর ব্যপার যেটা নজরে পড়ল, তা হচ্ছে এই ডিএনএ সেই ডিএনএ নয় যা শিশুর দেহকোষের নিউক্লিয়াসে এবং শিশুর দৈহিক বৈশিষ্ট্য নির্ধারন করে থাকে। এটি উত্তরাধিকার সূত্রে আসে কেবল মা থেকে,বার্কলের গবেষকগণ প্রতিটা ডিএনএ নমুনাকে টুকরো টুকরো করে কর্তন করলেন যাতে এগুলোকে অপর সব শিশুর ডিএনএ-এর সাথে তুলনা করা সম্ভব হতে পারে। যে ফল পাওয়া গেল, তাতে দেখা যায় বিভিন্ন জাতির মধ্যকার পার্থক্যটা বিস্ময়কররুপে অতি সামান্য। স্টোন কিং বলেন “বিভিন্ন জাতির মধ্যে জেনেটিক পার্থক্যটা বাস্তবিকই খুব কম হয়ে থাকে।”


নিউগেনিদের ডিএনএ তে দেখা গেল তাদের ডিএনএ অপরাপর নিউগেনিদের চেয়ে বরং আর সব এশিয়ানদের ঢের বেশি কাছের। এটা অদ্ভুত মনে হতে পারে জাতি অথবা বংশগত বাস্তব পার্থক্য সত্ত্বেও। বাস্তবে দেখা যায়, জাতিগত অনেক পার্থক্যই মূলত গতানুগতিক, নিতান্ত সাধারণ।

উদাহরণ স্বরুপ বলা যায়, মানুষের ত্বকের রঙ কালো হয়ে থাকে আবহাওয়ার সাথে বড় ধরণের সামঞ্জস্যতা রেখে। আফ্রিকানদের কালো রঙ সূর্যের রশ্মি প্রতিরোধের জন্য হয়ে থাকে। তেমনি ইউরোপিয়ানদের গায়ের রঙ সাদা হওয়ার কারন হচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ যেটা ভিটামিন ‘ডি’ তৈরিতে সাহায্য করে। ত্বকের রঙ্গের পরিবর্তনের জন্য প্রয়োজন হয় কয়েক হাজার বছরের। পক্ষান্তরে শত শত হাজার বছরের দরকার পড়ে ব্রেইন সাইজের গুরুত্বপূর্ণ পরিবর্তনে। প্রতিটি শিশুর ডিএনএ গঠন শেষ পর্যন্ত মিলে যায় একজন মাত্র মহিলার সাথে। জেনেটিক উত্তরাধিকার এমন একটি বিষয় যেটা এমনকি পরিসংখ্যানবিদদের কাছেও তেমন বিস্ময়কর কিছু নয়। উইলসন ল্যাবের রিপোর্টে উল্লেখ করা হয়, ‘অবশ্যই একজন ভাগ্যবান মা ছিলেন।’ ইলোরি বিশ্ববিদ্যালয়ের ডগলাস অলেস পরিচালিত গবেষণায় একদল প্রজনন বিশেষজ্ঞ বিভিন্ন যোগসূত্র থেকে ধারণা করেন, দুনিয়ার প্রথম এই মহিলার আবির্ভাব হয়ে থাকবে এশিয়া মহাদেশে। বিশ্বের ৪টি মহাদেশে ৭শ’ মানুষের রক্ত থেকে সংগৃহীত মাইটোকন্ড্রিয়াল ডিএনএ-এর উপর ভিত্তি করে তারা এ সিদ্ধান্তে পৌছেন। ‘ডিএনএ’ টুকরো টুকরো করে খণ্ডিত করার জন্য তারা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন এবং সেগুলোকে বংশ তালিকায় সাজান। এই তালিকা পরিশেষে অতীতের একজন মহিলার কাছে গিয়ে থেমে যায় যিনি দেড় থেকে দু’লক্ষ বছর আগে এই ধরাপৃষ্ঠে বসবাস করতেন, তাদের হিসেবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জীবাশ্ম বিজ্ঞানী স্টেফন জে গোল্ডের মতে, “এটা আমাদের এই বিশ্বাসকে প্রতিষ্ঠা করে যে, বিশ্বের সব মানুষ তাদের বাহ্যিক ও আকৃতির পার্থক্য সত্ত্বেও একটা মাত্র সত্ত্বা থেকে এসেছে এবং মানব বংশের উৎপত্তি খুব কাছের একটি মাত্র যায়গায়। সব মানুষের মধ্যে জীবতাত্ত্বিক ভ্রাতৃত্ববোধ অনেক বেশি গভীর, যার ধারণা আগে কখনো ছিলো না।”

************************

 যুক্তরাষ্ট্রের

দৈনিক বাল্টিমোর সান পত্রিকা Geneticists Reveal Human Family Trees শিরোনামে একটি বৈজ্ঞানিক গবেষণা রিপোর্ট প্রকাশ করে। আমি এখানে তার ভাষান্তর করছি।

মানবজাতির পিতাঃ

*****************

 মানব দেহের জীবকোষে যে ‘Y’ – ক্রোমোজম রয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে এমন সঙ্কেত পাওয়া যায় যে, গোটা মানবজাতির আদি পিতা মাত্র একজন। গবেষণার এই রিপোর্টটি উদঘাটন করেছে, আজকের প্রত্যেকটি পুরুষ যে ‘Y’ -ক্রোমোজম ধারণ করছে, তার লক্ষণ থেকে এটা স্পষ্ট এটি এসেছে একজন মাত্র পুরুষের কাছ থেকে, যিনি এ পৃথিবীতে বাস করতেন প্রায় এক লক্ষ নব্বই হাজার বছর আগে।

এ নতুন গবেষণার ফলাফল এ ধারণাটাই সমর্থন করে, আধুনিক মানুষের আবির্ভাব ঘটেছিল পৃথিবীর মাত্র একটা স্থানে। এ পুরনো ধারণা আর সঠিক নয় যে, পৃথিবীর বিভিন্ন মহাদেশের একাধিক স্থানে মানবজাতির পূর্ব পুরুষদের উদ্ভব ঘটেছিল। এই দৃষ্টিভঙ্গিটা আগে বিশ্বাস করা হতো। ডারউইনের ঐতিহাসিক বিবর্তনবাদ অনুসারে অনেক বিজ্ঞানী বিশ্বাস করতেন, আধুনিক মানুষের আবির্ভাব হয়ে থাকবে বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে। ‘Y’ - ক্রোমোজম হচ্ছে মানব বংশানুগতির অন্যতম নিয়ন্ত্রক উপাদান ‘জিন’ যে চব্বিশ প্রকার সূক্ষ্মাতিসূক্ষ্ম সুতা দিয়ে গঠিত তার একটি হচ্ছে এটা একমাত্র পিতা থেকে পুত্রের দেহে সঞ্চারিত হয়। গবেষক মি. হেমার ‘Y’ - ক্রোমোজম এর অতি ক্ষুদ্র অংশের গঠনের বিশদ তুলনা করেন। সেগুলো সংগ্রহ করা হয়েছিলো বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার মধ্যে লালিত ৮ জন আফ্রিকান, ২ জন অস্ট্রেলিয়ান, ৩ জন জাপানি এবং ২ জন ইউরোপীয়দের কাছ থেকে। গবেষকদের মনে যে ধারণাটি কাজ করছিল তা হলো – বিভিন্ন জাতির মধ্যে ক্রোমোজম-এর সামগ্রিক বিন্যাসের রকমফের কেমন ভিন্নরুপ গ্রহণ করে, তা পর্যবেক্ষণ করা। তারপর নির্ণয় করা, যে বৈচিত্র ধরা পড়ল তার বিবর্তনের জন্য কতটা সময়ের দরকার। যে ফল পাওয়া গেল, তাতে দেখা যায়, যত মানব সন্তান আজকের দুনিয়ায় বসবাস করছে, তাদের সকলেরই ‘Y’ – ক্রোমোজম-এর যোগসূত্র মেলে কেবলমাত্র একজন পুরুষের সাথে যিনি জীবিত ছিলেন এক লক্ষ আটাশি হাজার বছর আগে।

Tuesday, May 7, 2024

একেবারেই কিন্ত ভিন্ন ধর্মী বিষয়/

 একেবারেই কিন্ত  ভিন্ন   ধর্মী বিষয়/  উপস্থাপনা-

জোতির্ময় মহাবিশ্বের  সাথে  quantum physics এর  ঐক্য তান:-

বিশ্বের সমগ্র ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর সাড়াজাগানো  সাংঘাতিক  ঐতিহাসিক ঘটনা:সব ধর্মের আধ্যাত্মিক বক্তব্যের সাথে ( অদৃশ্য লোকের  জোতির্ময়    মহা বিশ্ব)-- সর্ব শেষ  Quantum physics একই সুরে ঐকমত্য পোষন করছে যা আসলে বাস্তবে একেবারে  কোন ভাবেই  কি বোঝা/বোঝানোর উপায় আছে? হাজার হাজার বছর আগে ভাগে  কি ভাবে  প্রায় সব ধর্মের ই তাত্ত্বিক গন এই নিগূঢ় সর্বশেষ কোযানটাম   তত্ত্বের  মূল কথার সন্ধান পেয়েছেন? শেষে কিনা নোবেলজয়ী আইনস্টাইন  পর্যন্ত তালগোল পাকিয়ে ফেলেন প্রতিষ্ঠিত  হাইজনবর্গের অনিশ্চয়তা  তত্ত্বে।তিনি quantum mechanics এর এই  uncertainty principles  এর বিরোধীতা করে দাবি  করেন: সৃষ্টিতে কোন  রকম অনিশ্চয়তা/ লটারি থাকার কোন প্রশ্নই উঠে না-(বাস্তবে তিনি কিন্ত  কঠিন  আস্তিক  ছিলেন)। তার মতে:গড তার সৃষ্টির   সব কিছু ই স্বাভাবিক নিয়মে যথাযথ ভাবে  করেছেন-লটারি বা অনিশ্চয়তার কোন রকম অবকাশ ই সৃষ্টি তে রাখেননি ।বিষয়টির  সার্বিক ফয়সালার জন্য তিনি বরং  সরাসরি হাইজেনের সাথে দেখা করে বিস্তারিত বিশ্লেষণ করে জানিয়ে দেন এটি ।কিন্ত হাইজেন যুক্তি সহকারে আইনস্টাইন কে উল্টো দেখিয়ে দেন: তিনি যদি তার অনিশ্চয়তা নীতি মানতে রাজী  না হন তাহলে যেটার জন্যে তিনি নোবেল পেয়েছেন সেটিও প্রমান করতে পারবেন না। "আপনার নোবেল তত্ত্বের স্বার্থে আমার এই অনিশ্চয়তার নীতি আপনাকে মেনে নিতেই হবে । " হাইজেনের অনিশ্চয়তা নীতির সাথে  আইনস্টাইনের "ফটো ইলেকট্রিক এফেক্ট " নোবেল তত্ত্বের  সাথে  গভীর সম্পর্ক বিদ্যমান ছিল বিধায়  আইনস্টাইনের পিঠ দেয়ালে ঠেকে যায় ।তিনি কথার মারপ্যাঁচের আশ্রয় নিয়ে এই যাত্রায় সরাসরি বললেন:এ বিষয়ে বিজ্ঞান একেবারে প্রাথমিক অবস্থা য় রয়েছে ।সে জন্যে আমাদের আরও অপেক্ষা করতে হবে ।

-----------------------------

(২৪ঃ৩৫)'আল্লাহ আকাশমন্ডলীওপৃথিবীর জ্যোতি।' প্রসঙ্গত  আলোচণায়  এসেছেঃ  'মধ্যযুগে মনসুর আল হাজ্জাজের আনাল হক দাবি।'


  পৃথিবীর সব শক্তির উৎস হচ্ছে সূর্য রশ্নি। আলো কে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এই আলো উদ্ভিদের খাদ্য তৈরিতে মূখ্য ভূমিকা রাখে আর সব প্রাণিজগৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বেঁচে আছে উদ্ভিদের দ্বারা। খনিতে যে কয়লা, গ্যাস, তেল পাওয়া যায় তারও উৎস হচ্ছে উদ্ভিদ ও প্রাণিজগৎ। ঘুরে ফিরে যে বিষয়টি এসে দাঁড়ায় সেটি হচ্ছে সব শক্তির মূলে রয়েছে  আলো।


স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি আলো সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে। আলো দেখতে কেমন? মূলত আলো হচ্ছে এক প্রকার তরঙ্গ /ঢেউ। ফরাসী পদার্থবিদ ডিব্রোগলি অবাক বিস্ময়ে লক্ষ্য করেন আলো তরঙ্গ হয়েও কোন পদার্থের উপর পড়লে এটি সেই পদার্থের সাথে মিশে যায়। পদার্থ এটাকে আত্মস্থ করে ফেলতে সক্ষম হয়। এতে তাঁর মাথায় আসেঃ আলোক রশ্নি তরঙ্গ হবার পরেও এটা যদি কোন পদার্থ শোষণ করে নিতে পারে তাঁর অর্থ দাঁড়ায় পদার্থ ও আলো একই প্রকৃতির কারণেই এটি সম্ভবপর হয়। ১৯২৪ সালে তিনি সারা দুনিয়ার বিজ্ঞানী সমাজের প্রতি সনির্বন্ধ আবেদন জানান এই বিষয়টার প্রতি দৃষ্টি প্রদর্শনের জন্যঃ আলো হচ্ছে তরঙ্গ কিন্তু এটা যখন পদার্থে শক্তি এবং ভরবেগ সরবরাহ করতে সমর্থ হয় তাহলে একই যুক্তিতে পদার্থ ও রশ্নি এবং  প্রকৃতপক্ষে  আলোর  মতই তরঙ্গ প্রকৃতি প্রদর্শন করবে। বিজ্ঞানী ডিব্রোগলি এই প্রস্তাবের মাধ্যমে আসলে বলতে চেয়েছিলেন, বাস্তবে আমরা  কেন ভাবতে পারব না যে একটি চলমান ইলেকট্রন অথবা অপর কোন কণাকে ও পদার্থ তরঙ্গ হিসেবে যেটাও কিন্ত অন্য পদার্থকে আলো রশ্নির মতো শক্তি ও দ্রুতি প্রদান করবে। ইতিহাসের ঐ সময়টিতে প্রকৃতপক্ষে এটা ছিল ডিব্রোগলির এক যুগান্তকারী ভবিষ্যদ্বাণীঃ পদার্থ  ও   কার্যত জল তরঙ্গ, আলো তরঙ্গ ইত্যাদির মতো তরঙ্গ প্রকৃতি প্রদর্শন করবে। ইতিহাসে  পদার্থের তরঙ্গায়িত রুপ বা প্রকৃতিটি সর্বপ্রথম চোখে ধরা পড়ে ডেভিসন এবং গারমানের হাতে। এ দু’বিজ্ঞানী পরীক্ষাগারে নিকেল ধাতু ফলকের উপর ইলেকট্রন রশ্নি ফেলে তাঁর সাহায্যে ইলেকট্রনের বিক্ষেপন সম্পর্কিত বিষয়ে গবেষণা করছিলেন। আকস্মিকভাবে বায়ুর সংস্পর্শে এসে নিকেলের উপর অক্সাইডের আবরণ পড়ায় নিকেল ফলক হতে তাপ প্রয়োগে অস্কাইডের আবরণ অপসারণ করা হলো। কিন্তু ঘটে গেলো এক অভূতপূর্ব আশ্চর্যজনক ঘটনা - বিজ্ঞানীদ্বয় ইলেকট্রনের পরিমাত্রা এর রশ্নির মত একবার সর্বাধিক আর একবার সর্বনিম্ন হতে দেখে এ থেকে তারা এই সিদ্ধান্তে উপনিত হলেন - ডিব্রোগলির মতবাদ অনুসারে পদার্থ কণা তরঙ্গ সদৃশ বিধায় নিকেল স্ফটিক দিয়ে ইলেকট্রন রশ্নির ব্যতিচার হয়েছে। তাঁর প্রকৃত অর্থ হচ্ছে ইলেকট্রন আসলে ঢেউ বা তরঙ্গ। কিন্তু ঢেউ বা তরঙ্গ বলতে কিন্তু আমরা কী বুঝিয়ে থাকি? পানিতে সৃষ্ট তরঙ্গ সহজে আমাদের চোখে ধরা দিলেও অন্যান্য তরঙ্গ যেমন শব্দ, আলো বা বেতার তরঙ্গ কিন্তু আমরা দেখতে পাই না। একটি স্থিতিস্থাপক মাধ্যমের যে কোন অংশে আন্দোলন তৈরী হলে আন্দোলন টি মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হলে তাকে তরঙ্গ (Wave) বলে অভিহিত করা হয়। আলো তরঙ্গের বেলায় যে আন্দোলন অগ্রসর হয় তা কোন জড় পদার্থের গতির জন্য হয় না। এটা হয়ে থাকে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের গতির জন্য। এ কারণে মাধ্যমের কোন সাহায্য ছাড়াই সূর্য থেকে পৃথবী পর্যন্ত মুক্তভাবে আলোর বিস্তার লাভ সম্ভব হয়ে থাকে। এখানে উল্লেখ্য, তরঙ্গ যখন পথ চলে সেই সাথে কিন্তু সংশ্লিষ্ট মাধ্যমটি সামগ্রিকভাবে স্থানান্তর হয় না। মাধ্যমের বিভিন্ন অংশগুলো কেবল সীমিত পথে তাদের সাম্য অবস্থানের দু পাশে এদিক-ওদিক স্পন্দিত হতে থাকে। পদার্থ কণিকা ইলেকট্রন আসলে  ঢেউ/তরঙ্গ ছাড়া আর কিছু নয় এই অদ্ভূত আবিষ্কারের  পর অন্য সব কণিকার ক্ষেত্রে যেমন প্রোটন, নিউট্রন এবং বাকি সব ধরণের পরমাণুর বেলায়ও পর্যায়ক্রমে এই তরঙ্গের আচরন  আবিষ্কৃত  হতে থাকে। ১৯৯৪ তে আয়োডিন অণুর ক্ষেত্রে তরঙ্গায়িত এই ধর্ম পরিদৃষ্ট হয় যে অণুটি ইলেকট্রনের চেয়ে কেবলমাত্র পাঁচ লাখ গুন ভারীই নয়, গঠনে তার চেয়ে অনেক বেশি জটিল। এদিকে ১৯৯৯ সালে ৬০ অথবা ৭০ টি কার্বণ অণু দিয়ে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের রসায়নবিদরা দেখতে ফুটবলের মতো যে কৃত্রিম অণু ফুলারেঞ্জ (বাকীবলস) তৈরী করেন এরাও আলোর মতো তরঙ্গ ধর্ম প্রদর্শন করে। সম্প্রতি নভোচারীরা বাস্তবে মহাকাশেও প্রকৃতিতে এই অণুর সাক্ষাৎ পেয়েছেন। উল্লেখ্য, ক্ষুদ্র কণা যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অণু, পরমাণু তরঙ্গ প্রকৃতি প্রদর্শন করলেও বড়  এবং জটিল বস্তুর ক্ষেত্রে কিন্তু আমাদের ফিরে যেতে হয় সেই অতি পরিচিত নন কোয়ান্টাম জগতে। এর অর্থ দাঁড়ায় ইলেকট্রন বা অন্য সব কণা, অণু বা পরমাণু নিজেদের মধ্যে ব্যতিচার তৈরীতে সফল হলেও বড় ধরণের বস্ত উদাহরণ স্বরুপ কাঠ বিড়ালি কিন্তু পরস্পরের মধ্যে ব্যতিচার তৈরীতে অক্ষম। আর এটা প্রকৃতিতে এজন্য সম্ভব নয় যা প্রানীদের অস্তিত্ব রক্ষারই মোক্ষম উপায় এবং বেচে থাকার জন্য অত্যাবশ্যক।সুবিখ্যাত বিজ্ঞানী শ্রোয়েডিংগার তার পরমাণুবাদে জড় স্বভাবকে একদম বাদ দিয়ে পরমাণু এবং তার উপাদান ইলেকট্রন, প্রোটনকে শুধু ঢেউ বা তরঙ্গের গুচ্ছরুপে কল্পনা করেন, যা পরিশেষে তরঙ্গ বলবিদ্যার উদ্ভব ঘটায়। পদার্থের তরঙ্গায়িত এই ধর্মের জন্য আজকের কোয়ান্টাম বিজ্ঞান বলছেঃ কণিকা এবং তরঙ্গের মধ্যে দ্বিত্ব রয়েছে। কোন কোন উদ্দেশ্যে কণিকাগুলোকে তরঙ্গরুপে চিন্তা করলেই উত্তম। অন্যদিকে কোয়ান্টামের অনিশ্চয়তা নীতিটি আবার দাবী করে যে, কোন কণিকার অবস্থানও দ্রুতি নির্ভুল ভাবে জানা বা নির্ণয় করা কোন ভাবেই সম্ভব নয়।  এর কারণ কোন কিছুকে সঠিক/নিশ্চিত ভাবে জানার জন্য তার অবস্থান এবং সেই অবস্থানে তার বেগও জানতে হবে। কিন্তু কোয়ান্টামের অনিশ্চয়তা তত্ত্বটি পরিস্কার ভাবে বলে দিচ্ছেঃ প্রযুক্তি যতই উন্নত হোক না কেন একটি কণার অবস্থান যত নির্ভুল ভাবে মাপার চেষ্টা করা যাবে, তার দ্রুতির মাপও হবে তত কম নির্ভুল এবং এর বিপরীত ও সত্য হবে। আবার অনিশ্চয়তার এই সীমা কনিকাটির অবস্থান মাপনের উপরও নির্ভরশীল নয়। সুতরাং হাইজেনের এই তত্ত্বটি হয়ে দাড়িয়েছে বিশ্বের একটি মূলগত অনতিক্রমণীয় ধর্ম। প্রকারন্তরে তাই স্পষ্টত মনে হচ্ছে সব কিছু যেন এক অদৃশ্য জগতের হাতছানিতে বিদ্যমান, এর রহস্য ভেদ আমাদের এই সর্বশেষ প্রযুক্তির মাধ্যমেও সম্ভব হবে না এবং তার কোন সুযোগ প্রকৃতি আমাদের জন্য খোলা রাখেনি। প্যানইথিজম বা অদ্বৈতবাদের ধারণার সাথে আজকের কোয়ান্টাম বিজ্ঞানের কোথাও যেন একটা যোগসূত্র খুজে পাওয়া যায়। দুনিয়ার বিভিন্ন ধর্মের সূফী/যোগীদের মধ্যে অদ্বৈতবাদের একটি ধারা দীর্ঘকাল ধরে চলে আসছে। প্যানইথিজম এর এই ধারার উপর প্রতিষ্ঠিত হয়েছে একটি দার্শনিক মতবাদও, ইসলামে সূফীদের এই অদ্বৈতবাদ বা ফানাহফিল্লাহর (আত্ম বিলুপ্তির) পথকে সাংঘাতিক পাপ হিসেবে বিবেচনা করা হয়েছে। অদ্বৈতবাদের একটি ইতিহাসপ্রসিদ্ধ ঘটনা হচ্ছে মধ্যযুগে মনসুর আল হাজ্জাজের আনাল হক দাবি। এ দাবির মাধ্যমে তিনি সমাজে তুলকালাম বাধিয়ে দেন। হক আল্লাহ তাআলার গুনবাচক নাম হওয়ায় আনাল হকের তাৎপর্য মনে করা হয় নিজেকে খোদা বলে দাবি করা যেটা কুফরি বা খোদাদ্রোহীতার সমপর্যায়ে পড়ে।  হাল্লাজের একটি কবিতা হচ্ছে, “আমি সে (স্রষ্টা) যাকে ভালোবাসি আমি। যাকে আমি ভালোবাসি সে আমি (স্রষ্টা)।” এ দাবি প্রত্যাহারের জন্য প্রচন্ডভাবে চাপ প্রয়োগ করা হলে  অস্বীকার করে তিনি বলেন, “যে সত্যের খোজ আমি লাভ করেছি তাকে মিথ্যা বলব কীভাবে?” যখন তাকে মৃত্যুদন্ডের জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো, সেখানে জড়ো হওয়া লোকদের দিকে তাকিয়ে মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনাটি তিনি করেন - “যারা তাদের ধর্মের প্রতি প্রবল ভাবাবেগের বশবর্তি হয়ে এবং তোমার আনুকূল্য লাভের আশায় এভাবে জড়ো হয়েছে আমাকে হত্যার উদ্দেশ্যে, হে প্রভু তাদের মাফ করে দাও এবং তাদের প্রতি করুনা করো। আমার কাছে যথার্থই তুমি যা ফাঁস করেছো, যদি তাদের কাছে ফাঁস হতো, তারা এটা করত না, যা করছে। তাদের কাছে যা গোপন রেখেছ আমার কাছে তা গোপন না করলে আমাকে এই যন্ত্রণা ভোগ করতে হত না।” (সুত্রঃ  ক্যারেন আর্মস্ট্রং এর “অ্যা হিস্ট্রি অব গড” যেটি যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ বিক্রিত একটি বই।) ইসলামি বিশ্বের একজন শীর্ষস্থানীয় চিন্তাবিদ মুজাদ্দিদ ইমাম গাজ্জালী (রহঃ) যুক্তি দেখান, “হাল্লাজ ব্লাসফেমাসের (খোদাদ্রোহীতার) অভিযোগে অভিযুক্ত না হলেও তার কাজটি ছিলো অবিজ্ঞের মতো।” আনাল হক (আমি স্রষ্টা) অথবা ফানাফিল্লাহ (আত্মবিলুপ্তি) এসব ব্যপারে মুজাদ্দিদ আলফেমানি (রহঃ) এর অভিমত, “আধ্যাতিক সাধনার এক পর্যায়ে সাধক দেখতে পান সৃষ্টি এবং স্রষ্টাতে কোন বিভেদ নেই। সব কিছুতেই সে শুধু স্রষ্টাকে দেখতে পায়। এর পরের স্তরটি জিল্লিয়াত, যেখানে সাধক দেখতে পান সব কিছুই মহান আল্লাহ রব্বুলের নূরে (আলোতে/তরঙ্গে) দোল খেয়ে ফিরছে” নভোমন্ডল এবং ভূমন্ডলের সব কিছুই আল্লাহ পাকের নূরে সৃষ্ট - অনেকের কাছে এটা প্রবাদও। “আল্লাহু নূরু ছামাওয়াতি অল আরদ” - আয়াতটির ব্যাখ্যায় অনেকে এরকমটি বুঝিয়ে থাকেন বা মনে করেন। মুজাদ্দিদ আলফেসানির (রহঃ) মতে, “আধ্যাত্মিক সাধনার তৃতীয় বা শেষ স্তরটি হচ্ছে আবদিয়াত, যে স্তরে সাধক বুঝবে আল্লাহ পাক মহা মহীয়ান, চির গরীয়ান। অনুভূতি দিয়ে তাকে ধরা যায় না। সব চিন্তা, অনুভূতি ব্যর্থ হয়ে তার দুয়ার হতে ফিরে আসে।”


স্পষ্টত এখানে লক্ষণীয় - অত্যাধুনিক কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের সাথে আধ্যাত্মিক সাধনা জগতের মধ্যকার এক গভীর যোগসুত্র আমাদের চোখে ভেসে উঠেছে। পদার্থ ও শক্তি দিয়ে গঠিত মহাবিশ্ব; শক্তি ও ভরের নতুন করে সৃষ্টি নেই, নেই কোন বিনাশ, আছে শুধু রুপান্তর। তার অর্থ সবই অবিনশ্বর।  এ সবই আবার অদৃশ্য জগতের থেকে আগত। আর সবই আলো/তরঙ্গ/নূর। সর্বত্রই স্রষ্টা বিরাজমান। সব চিন্তা, সাধনা, গবেষণা তার দুয়ার হতে ফিরে আসে। “তাকে জানা সম্ভব নয়। এটাই তাকে জানার একমাত্র পথ।” - প্রথম খলিফা আবুবকর (রাঃ)।মহাবিজ্ঞানী আইনস্টাইনের ভাষায়, “নিশ্চই এর পেছনে রয়েছে এক অকল্পনীয় মহাজ্ঞানী সত্ত্বার এক রহস্যময় অভিপ্রেত। বিজ্ঞানীর দুরভিসারি জিজ্ঞাসা সেখানে বিমুঢ় হয়ে যায় - বিজ্ঞানের সমাগত চূড়ান্ত অগ্রগতিও সেখান থেকে স্তব্ধ হয়ে ফিরে আসবে। কিন্তু সেই অনন্ত মহাজাগতিক রহস্যের প্রতিভাস বিজ্ঞানীর মনকে এই নিশ্চিত প্রত্যয়ে উদ্বেল করে তোলে, এই মহা বিশ্বের একজন নিয়ন্ত্রা রয়েছেন। তিনি অলৌকিক জ্ঞানময়, তাঁর সৃষ্টিকে অনুভব করা যায় - কিন্তু তাকে কল্পনা করা যায় না।” বিশিষ্ট প্রানপদার্থবিদ ইবারসোল্ডের মতে, “বিজ্ঞানে মানুষের বুদ্ধিমত্তা, পরমাণু, নক্ষত্র, ছায়াপথ, প্রাণ ও সকল অলীক গুণের অধিকারী মানুষ কেন রয়েছে এই প্রশ্ন কখনও ব্যাখ্যা করবে না। বিজ্ঞান এই মহাবিশ্বের জন্ম সম্পর্কে আপাত দৃষ্টিতে খুবই যুক্তিযুক্ত মহাপ্লাবনিক একটা তত্ত্ব দাঁড় করাতে পারে, তারই ফলে ছায়াপথ, নক্ষত্র, সবকটি গ্রহও পরমাণু সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করতে পারে। কিন্তু কোথা থেকে এই সৃষ্টির জন্য জড় পদার্থ আর শক্তি এসেছে এবং কেন এই মহাবিশ্ব এমনভাবে গঠিত ও সুশৃঙ্খলাবদ্ধ, সে বিষয়ে কোন ব্যাখ্যা বা ধারনা বিজ্ঞানে জুটবে না।”

Thursday, May 2, 2024

ধর্মের সাথে বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের আবার কিনা নারীর সম্পর্ক!

 ধর্মের সাথে বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের আবার কিনা নারীর সম্পর্ক?

বিশ্বের ক'জন  ঐতিহাসিক এই সত্যিটা অবহিত/সজাগ  : আদি  বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় বলতে আজ সারা বিশ্ব যা পেয়েছে তা মুসলিম জাতি এবং কোরাআনেরই সরাসরি  অবদান,ফসল-- আর কিনা 200 বছর পরে ইউরোপ বিশ্ব বিদ্যালয়ের মুখ দেখে--কেন এবং কিভাবে এসব ঘটে/ ঘটেছে ?

আরও অবাক করা একেবারেই বিস্ময়কর ঘটনা-- অন্য  কোন ধর্ম তাদের এবাদত/উপাসনা গৃহকে বিশ্বের সেরা বিশ্ব বিদ্যালয়ে উন্নীত করতে পারেনি।কিন্ত প্রাচীনতম প্রথম ও দ্বিতীয় বিশ্ববিদ্যালয়  আদিতে মসজিদ ছিল।                                আরবিতে‘জুমলাহ’অর্থ বাক্য হলেও দুনিয়ার সব মুসলমান কুরআন পাকের বাক্যকে বাক্য (জুমলাহ) না বলে আয়াত বলে থাকে। আসলে আয়াত অর্থ নিদর্শন।যুক্তরাষ্ট্রের একটি সর্বাধিক বিক্রীত বই হচ্ছে,ক্যারেন আর্মস্ট্রংয়ের ‘অ্যা হিস্ট্রি অব গড’। এতে বর্ণিত হয়েছে,‘কুরআন পাকে সব সময়ই বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে আল্লাহ পাকের নিদর্শন বা বাণীর (আয়াত) রহস্য উদঘাটনের বিষয়কে আর এ কারণেই ইসলামের অনুসারীরা যুক্তি ও কারণকে এড়িয়ে না গিয়ে গভীর মনোযোগ এবং বিশেষকৌতূহলের সাথে পৃথিবীর সব কিছুকে পর্যবেক্ষণ করছে।এই মনোভাব ও দৃষ্টিভঙ্গির ফলে পরে দেখা যায় প্রাকৃতিক বিজ্ঞানে (ন্যাচারাল সায়েন্স) মুসলমানদের এক উৎকৃষ্ট ঐতিহ্য গড়ে উঠেছে, যা কখনো বিজ্ঞানের সাথে ধর্মের বিরোধ বা সংঘর্ষ ঘটায়নি।অথচ খ্রিষ্টান ধর্মে সেটা দেখা গেছে।’

           ‘মুহাম্মাদ দ্য প্রফেট অব ইসলাম’গ্রন্থে প্রফেসর রাও লিখেছেন, "কুরআন পাকে যতগুলো আয়াত মৌলিক ইবাদত সম্পর্কিত তার চেয়ে অনেক গুন বেশি সেই সম্পর্কিত আয়াত যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রকৃতি বা সৃষ্টিরহস্য নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা, পর্যবেক্ষণ ও অনুসন্ধানের। আরবীয় মুসলমানেরা এইপ্রেরণায় প্রকৃতির রহস্য নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ শুরু করে দিয়েছিলেন, যেটা বর্তমান সময়ের বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, পরীক্ষা ও গবেষণার মূলনীতির ভিত্তি নির্মাণ করে, যা অজ্ঞাত ছিল গ্রিকদের কাছে।'' এটা কি ভাবে সম্ভব হয়েছে-পবিত্র কোরআন সরাসরিভাবেই বলছেঃ "যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আসমান ও জমিনের সৃষ্টি নিয়ে‏ গবেষণা করে, (তাঁরা বলে) হেআমাদের প্রভু, আপনি এসব কিছুই অনর্থক সৃষ্টি করেননি। সকল পবিত্রতা আপনার-ই। আমাদেরকে আপনি দোযখের আগুন থেকে রক্ষা করুন"।[সূরাআলেইমরান,১৯১]

  আসল কথা হচ্ছেঃবাস্তবে কিন্ত প্রকৃতির সব কিছুই আল্লাহর নিদর্শন; যেমন বায়ু, পানি, গাছপালা, মাটি, প্রাণী, সমুদ্র, পাহাড় এবং আরো কত অগণিত জিনিস। এসবই আল্লাহ পাকের বিশেষ উপহার। এগুলোর কোনো কিছুই মানুষ বানাতে পারে না, তেমনি কিন্ত কুরআন পাকের কোনো বাক্যের সমতুল্য কোনো বাক্যও মানুষের পক্ষে বানানো সম্ভব হয়নি বা নয়। জগতের সব মুসলমান কুরআনের বাক্যকে শুধু ‘বাক্য’ না বলে এ কারণে ‘আয়াত’(আল্লাহ পাকের নিদর্শন) বলে অভিহিত করেন বলে উল্লেখ করেছেন ক্যারেন আর্মস্ট্রং তার বই ‘অ্যা হিস্ট্রি অব গড’এ; বইটি আমেরিকায় সর্বাধিক পঠিত বইয়ের মধ্যে তালিকাভুক্ত। আজকের বিজ্ঞানের উদ্ভাবক একটি ধর্ম, এই ঐতিহাসিক রেকর্ডটি সংরক্ষিত রয়েছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় পাঠাগার ‘লাইব্রেরি অব কংগ্রেস’-এ।আসলে ঐতিহাসিকভাবে আদিতে বিজ্ঞান বলতে শুধু পদার্থবিজ্ঞানকে বোঝানো হতো। বর্তমানেও পদার্থবিজ্ঞানের সূত্র, তত্ত্ব এবং আবিষ্কৃত কলকব্জা ও যন্ত্রপাতি ব্যতিরেকে বিজ্ঞানের অপরাপর শাখাগুলো হয় ‘ভোঁতা’, না হয় নিষ্প্রাণ হয়ে পড়বে। বিদ্যুৎ, বৈদ্যুতিক যন্ত্রপাতি, কম্পিউটার, রোবট, ইন্টারনেট অর্থাৎ দৈনন্দিন জীবনে ব্যবহৃত সব কিছু প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে পদার্থবিজ্ঞানেরই ফসল বা অবদান।                         প্রাণ পদার্থবিজ্ঞান, ভূপদার্থবিজ্ঞান, মহাকাশ পদার্থবিজ্ঞান ইত্যাদি হরেকরকম নামকরণ থেকে সহজেই ধারণা করা যায়, মূল বিজ্ঞান পরিবারে পদার্থবিজ্ঞানের অবস্থান তার কেন্দ্র বিন্দুতে। চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছি, যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় মেডিক্যাল রিসার্চ বিশ্ববিদ্যালয় জন্স হপকিন্সে প্রাণ পদার্থবিজ্ঞানে গবেষণা করেছি কিন্তু কোথাও শুনিনি, দেখিনি, পাইনি পদার্থবিজ্ঞানের উদ্ভাবক একটি ধর্ম! বিশ্বের সচেতন এবং অভিজ্ঞ মহল অবগত যে, রসায়ন, গণিত এবং জ্যোতিষশাস্ত্রে ইসলামের অনুসারীরা অভূতপূর্ব যুগান্তকারী অবদান রেখেছেন, কিন্তু একই সাথে পদার্থবিজ্ঞানের ও উদ্ভাবক ইসলাম ধর্ম এ রেকর্ডটি কোথায় লিপিবদ্ধ রয়েছে তা দেখার জন্য লাইব্রেরি অব কংগ্রেসে ঘুরে আসা যেতে পারে। ২০০ বছরেরও বেশি পুরনো বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ এই পাঠাগারের সব বই ওয়াশিংটন ডিসির তিনটি ভবনে সংরক্ষিত। ১৮৯৭ সালের জেফারসন ম্যাগনিফিসেন্ট ভবনটি শুধু দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। লাইব্রেরি অব কংগ্রেসের বিশাল সংগ্রহশালার মধ্য থেকে ২০০টি ঐতিহাসিক পুস্তক ভবনটির দ্বিতীয় তলার ট্রেজারি গ্যালারিতে সংরক্ষিত রয়েছে।এই তলার মাঝখানে একটি বড় গম্বুজ। গম্বুজের মধ্যে একেকটি চিত্রের নিচে একেকটি দেশের নাম। ব্যতিক্রম চোখে পড়ল, এত দেশের মধ্যে এক স্থানে শুধু একটি ধর্মের নাম। কোন দেশ কী উদ্ভাবন করেছে, সেটি গাইড আমাদের বুঝিয়ে দিলেন। দেশের নামের বদলে যে চিত্রের নিচে ‘ইসলাম’ লেখা ছিল, সেটি দেখিয়ে গাইড আমাদের বললেন, এটার মাধ্যমে বোঝানো হয়েছে যে, পদার্থবিজ্ঞানের উদ্ভাবন করেছে ইসলাম ধর্ম।ওই সময়ে বাল্টিমোরে ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকার বার্ষিক সম্মেলন চলছিল।প্রফেসর রাওয়ের লেখা ‘মুহাম্মাদ দ্য প্রফেট অব ইসলাম’ বইটি হাতে পাই।লেখকের বর্ণনা মতে, রবার্ট ব্রিফল্ট তার বিখ্যাত গ্রন্থ দ্য মেকিং অব হিউম্যানিটিতে অনেক উদাহরণ পরিবেশন করে সমাপ্তি টেনেছেন এভাবে- ‘আমাদের বিজ্ঞান আরব মুসলমানদের কাছেঋণী শুধু এটুকুর জন্য নয় যে,বিজ্ঞানকে তারা কেবল চমকপ্রদ আবিষ্কার অথবা বৈপ্লবিকবৈজ্ঞানিক তত্ত্ব উপহার দিয়েছে বিজ্ঞান আরবীয় সংস্কৃতির কাছে আরো অনেক বেশি ঋণী বিজ্ঞান তার নিজের অস্তিত্বের জন্য ঋণী।’ একই লেখক কথাটির ব্যাখ্যায় বলেছেন, গ্রিকরা নিয়মাবদ্ধ ও সর্বজনীন করা এবং তত্ত্ব সম্বন্ধে সিদ্ধান্ত নেয়ার পথ বাতলে দিয়েছিল,কিন্ত ধৈর্য ধরে গবেষণার পদ্ধতি, সন্দেহাতীত জ্ঞানকে পুঞ্জীভূতকরণ, বিজ্ঞানের প্রতিটি ক্ষুদ্রব্যাপারেও বিশদ পরীক্ষণ পদ্ধতি, বিস্তারিত ও দীর্ঘ প্রসারিত নিয়মিত পর্যবেক্ষণ, পরীক্ষামূলক অনুসন্ধানএসবই গ্রিক মানসিক ধাত বা মেজাজে ছিল বহিরাগত। আমরা যেটাকে আজ বিজ্ঞান বলি, তার উত্থান ইউরোপে হয়েছিল নতুন পদ্ধতি গবেষণার ফলে এবং পরীক্ষা, পর্যবেক্ষণ, পরিমাপন ও গণিতশাস্ত্রের উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে যে পদ্ধতিগুলো গ্রিকদের কাছে অজানা ছিল... ইউরোপকে আরবীয় মুসলমানেরা এসব মূলনীতি ও পদ্ধতিগুলো পরিচয় করিয়ে দেয়। রবার্ট ব্রিফল্ট যেসব উদাহরণ থেকে এই মন্তব্যে পৌঁছেছেন সেসবের মধ্যে রয়েছে : মুসলিম উদ্ভিদবিজ্ঞানী ইবনে বতুতা বিশ্বের সব অঞ্চল থেকে উদ্ভিদ সংগ্রহ করে যে গ্রন্থ লিখেছেন সেটিকে World famous : The Giant Bible & The Giant Bible of Maing-তে অধ্যবসায়ের এক উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন। অপর দিকে আল বিরুনি ৪০ বছর ভ্রমণ করেছিলেন মানিকবিদ্যা সম্পর্কিত (মিনারোলজি) নমুনা সংগ্রহের জন্য এবং মুসলিম জ্যোতির্বেত্তারা এমন সব পর্যবেক্ষণ পর্যন্ত চালিয়েছেন, যেসব পর্যবেক্ষণ ১২ বছর দীর্ঘায়িত হয়েছিল। পক্ষান্তরে অ্যারিস্টটল পদার্থবিজ্ঞানের ওপর একটি বই লিখেছেন, এমনকি কোনো পরীক্ষা না চালিয়েই এবং প্রকৃতির ইতিহাসের ওপর গ্রন্থ রচনা করেছেন একেবারেই নিশ্চিত না হয়ে, অসতর্কতার সাথে বলেছেন প্রাণীদের চেয়ে মানুষের অর্ধেক দাঁত রয়েছে এ তথ্য অতি সহজেই অনুসন্ধান করা যেত। গ্যালেন, যিনি ক্লাসিক্যাল অ্যানাটমির নির্ভরযোগ্য বিশেষজ্ঞ, জানিয়েছিলেন যে নিচের চোয়াল দু’টি হাড় দিয়ে গঠিত। এ প্রতিবেদনটি শতাব্দী ধরে গ্রহণ করে নেয়া হয়েছিল একেবারে কোনো আপত্তি ছাড়াই, যখন পর্যন্ত না আবদুল লতিফ কষ্ট স্বীকার করে মানুষের কঙ্কাল পরীক্ষা করে এর সত্যমিথ্যা যাচাই করলেন। নিচের তালিকা বলে দিচ্ছে বিজ্ঞান জগতে মুসলিম বিজ্ঞানীদের অবদানঃ

* রসায়নের জনক— জাবির ইবনে হাইয়ান

* বিশ্বের সেরা ভূগোলবিদ— আল-বিরুনি

* আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক— ইবনে সিনা

* হৃদযন্ত্রে রক্ত চলাচল আবিষ্কারক—ইবনুল নাফিস

* বীজগণিতের জনক— আল-খাওয়ারিজমি

* পদার্থ বিজ্ঞানে শূন্যের অবস্থান নির্ণয়কারী— আল-ফারাবি

* আলোক বিজ্ঞানের জনক— ইবনে আল-হাইসাম

* এনালিটিক্যাল জ্যামিতির জনক— ওমর খৈয়াম

* সাংকেতিক বার্তার পাঠোদ্ধারকারী— আল-কিন্দি

* গুটিদবসন্ত আবিষ্কারক— আল-রাযী

* টলেমির মতবাদ ভ্রান্ত প্রমাণকারী —আল-বাত্তানি

* ত্রিকোণমিতির জনক — আবুল ওয়াফা

* স্টাটিক্সের প্রতিষ্ঠাতা — ছাবেত ইবনে কোরা

* পৃথিবীর আকার ও আয়তন নির্ধারণকারী—বানু মুসা

* মিল্কিওয়ের গঠন শনাক্তকারী — নাসিরুদ্দিন তুসি

* এলজাব্রায় প্রথম উচ্চতর পাওয়ার ব্যবহারকারী — আবু কামিল

* ল’ অব মোশনের পথ প্রদর্শক— ইবনে বাজ্জাহ

* ঘড়ির পেন্ডুলাম আবিষ্কারক — ইবনে ইউনূস

* পৃথিবীর ব্যাস নির্ণয়কারী— আল-ফরগানি

* পৃথিবীর প্রথম নির্ভুল মানচিত্র অঙ্কনকারী— আল-ইদ্রিসী

* বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় যন্ত্রের আবিষ্কারক —আল-জাজারি

* সূর্যের সর্বোচ্চ উচ্চতার গতি প্রমাণকারী—আল-জারকালি

* বীজগণিতের প্রতীক উদ্ভাবক — আল-কালাসাদি

   স্পষ্টত ঐতিহাসিক বাস্তবতা বলছে, ধর্ম বিজ্ঞানবিরোধী এবং এ দুয়ে সহাবস্থান সাংঘর্ষিক, অন্যান্য ধর্মের সাথে এ ধরনের বক্তব্যের মিল খুঁজে পাওয়া সম্ভব হলেও ইসলামের ব্যাপারে এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে, সত্যিকার বিজ্ঞান বলতে আজ আমরা যেটাকে বলে থাকি এবং বুঝে থাকি, ঐতিহাসিক রেকর্ড প্রমান করছে, প্রকৃতপক্ষে ইসলামের অনুসারীরাই সেই আদি বিজ্ঞানের উদ্ভাবক।

    আবার ইতিহাস বলছে, বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ৮৫৯সালে একটি মসজিদের অংশ হিসেবে।মরক্কোর এই কারওয়াইন বিশ্ববিদ্যালয়টি হচ্ছে ইউনেস্কো স্বীকৃত বিশ্বেরপ্রথমবিশ্ববিদ্যলয়। গিনেস বুকের রেকর্ড অনুসারেও মরক্কোর ফেজ নগরীর কারওয়াইন বিশ্ববিদ্যালয় পৃথিবীর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়।ফাতেমা নামে এক মহীয়সী নারী পৈতৃক সূত্রে প্রাপ্ত সব অর্থ ব্যয় করেছিলেন তার সমাজের লেখকদের জন্য একটি মসজিদ তৈরির পেছনে এই মসজিদ হয়ে ওঠে ধর্মীয় নির্দেশনা এবং জ্ঞানবিজ্ঞানের আলোচনার স্থান।মসজিদটি পুরোপুরি নির্মাণে লেগে যায় ২৭৮ বছর। পৃথিবীর সর্বপ্রথম কারওয়াইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও দুইশত বছরের অনেক পরে ইতালির বোনায় ১০৮৮ সালে প্রথম ইউরোপীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।তারও আগে কারওয়াইন হয়ে ওঠে এক বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়। ফেজকে তখন বলা হতো ‘বাগদাদ অব দ্য ওয়েস্ট’। ইন্টারনেটের বক্তব্যঃ The oldest existing, and continually operating educational institution in the world is the University of Karueein, founded in 859 AD in Fez, Morocco. The University of Bologna, Italy, was founded in 1088 and is the oldest one in Europe.

  বৃটিশ গোয়েন্দা ও লেখক উইলিয়াম হান্টার তার দি ইন্ডিয়ান মুসলমান্স বইতে লিখেছেন, মুর্শিদাবাদের মতো এমন সুন্দর নগরী সেকালে ইউরোপে ছিল না। তিনি আরো লিখেছেন, দিল্লীর এক মাদ্রাসা শিক্ষকের সাথে আলাপ হলো। অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি তিনি। বিজ্ঞান, দর্শনসহ সব বিষয়ে এমন পন্ডিত ব্যক্তি আমি খুব কম দেখতে পেয়েছি। বর্তমানে মুসলিম বিশ্বে স্বনামধন্য আল আজহার বিশ্ববিদ্যালয় মূলত আদিতে ছিল একটি মসজিদ। একটি মসজিদ হিসেবে এটির ভিত্তি প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিক ভাবে এটি বিশ্বের প্রাচীনতম দ্বিতীয় বিশ্ববিদ্যালয় । প্রাচীনতম প্রাথম এবং দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দুটি ই তা আবার ইসলামের ইবাদত গৃহে । 

যেহেতু মসজিদ জ্ঞানচর্চার মূলকেন্দ্র হিসেবে বিবেচিত হতো এটি ধীরে ধীরে সম্প্রসারিত হয়ে শেষে একটি বিরাট বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়।‘ইসলামের এক গৌরবময় কীর্তি হচ্ছে কুরআন, হাদিস ও মুসলিম বিধানশাস্ত্র ফিকাহর অধ্যয়ন অনুশীলনের অনুরূপ অন্যসব জ্ঞান-বিজ্ঞানের সাধনাকেও সমান আসন ও মর্যাদা দিয়েছে এবং মসজিদের মধ্যেই তাকে প্রতিষ্ঠিত করেছে।’ পাশ্চাত্য চিন্তাবিদের এই মন্তব্য থেকে স্পষ্টত উপলব্ধি করা যায় দুনিয়ার সুখ, কল্যাণেরজন্য মুসলমানেরা কাজ করছে আর তার বিনিময়ে আখেরাতের কল্যাণ লাভে তারা সফল হবে। ‘তোমরা স্ত্রীদের সাথে মেকিং লাভের জন্য পুরস্কৃত হবে’ রাসূলুুল্লাহ সা:-এর কাছ থেকে এ কথা শোনার পর সাহাবিরা জানতে চাইলেন, ‘যে কাজে আমরা সবচেয়ে বেশি তৃপ্তি এবং মজা পাই তাতেও আমরা প্রতিদান পাবো?’ উত্তরে রাসূলুল্লাহ সা: বললেন, ‘তোমরা যদি এটা অনির্ধারিত পন্থায় নিতে তাহলে কি সে জন্য শাস্তি পেতে না?’ জবাবে উপস্থিত সাহাবিরা যখন বললেন ‘অবশ্যই পেতাম’, শুনে রাসূলুল্লাহ সা: বললেন, ‘তোমরা যে নির্ধারিত পন্থায় এটা উপভোগ করছো, সে জন্য তোমাদের পুরস্কৃত করা হবে।’ ইসলামে এমনকি জ্ঞানীদের ঘুমকেও ইবাদত হিসেবে বিবেচনা করা হয়। লেখক:সাবেক শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

Wednesday, April 17, 2024

শবেকদরও বাস্তবতা?

 মুসলিম বিশ্বে ঘটা করেই কদর রজনী পালনের পরও  বাস্তবতার নিরিখে   মুমিন-মুসলিমদের ব্যবহারিক দুনিয়ায়  দুর্নীতির পাল্লার অকলপনীয় ভারসাম্যের নজির স্থাপন।

যে কারনে  শবে কদর হাজার মাস থেকেও এত গুরুত্ব পেল, সবার ভেবে দেখা দরকার একটি অবার ও কি  ছিল না যে আসলে গুরুত্বটা রাতের প্রাপ্য না কোরআন  করিমের? সহজ কথায়,

যার নাযিলের জন্যই  রাত এত  সুপার গুরুত্ব পেল , প্রকৃত গুরুত্ব আসলে  কিন্ত অবশ্যই  প্রাপ্য রাতের নয়  কোরআনের !     আলট্রা সুপার   রাতের  আরোধোনার   চেয়ে  কোরআনে র প্রতি বিশেষ গুরুত্ব/ অনুপ্রেরনা সৃষ্টি করার জন্যই   এই উপমা দেওয়া হয়েছে। 

     আসলে কিন্ত যার নাযিল হবার সময়টা যদি  সীমাহীন  সম্মান, অপরিসীম  মূল্য / গুরুত্ব পায়, সেক্ষেত্রে  মানুষের  সামগ্রিক জীবনে তার ( কোরানের ) অনুশীলনের মুল্য/দাম/ গুরুত্ব  কত বেশি হবে  আমরা  একটিবারও   ভেবেছি, কল্পনা করেছি কি! নিযুত কোটি কোটি গুনের ও অনেক অনেক বেশি হবার কথা নয় কি? 

 কেননা মানুষের জীবনে কেবলমাত্র অনুশীলনের জন্যই এটি নাযিল হওয়ার একমাত্র কারণ; রাতের দাম/গুরুত্ব বৃদ্ধির জন্যে অবশ্যই নয়। মাত্র এক রজনীর জন্য নাজিল হলে যে উদ্দেশ্যে আল্লাহ এটা প্রেরণ করেছেন সেটা তামাসায় রূপ নিত আর কি।মুসলিম জগতের ভাবখানা এমন হয়েছে -যেন  কোরাআন না মূলত  রজনী ইসব।সে জন্য রজনীর পুজা আসল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

     মূলত কোরআনের বিধান মেনে জীবন গঠন করাকে আকাঙ্খিত/ লোভনীয় / গুরুত্বপূর্ণ করার জন্যই এর নাযিলের সময়টাকে এত অপরিসীম গুরুত্ব দিয়ে বর্ণিত/ চিত্রিত করা হয়েছে। আসলেই কিন্ত সব কৃতিত্ব/ গুরুত্ব একেবারেই  রাতের নয় বরং কোরানের কেননা যেহেতু একমাত্র কোরআনের জন্যই আর কোরআনের সংস্পর্শ পাবার জন্য রাতটি হাজার মাসের চেয়েও বেশি  দামি হবার সুযোগ পেয়েছে। যার সামান্য ছোঁয়া/ স্পর্শের কারণে রাতের যদি এই আকাশচুম্বী দাম বেড়ে যায় তাহলে জীবনে সেই কোরানের  অনুসরণের  দাম/হিসাব কি  কল্পনা করা  কখনও সম্ভব! এই মূল্যবান দামি কোরআন ব্যাক্তি জীবনে অনুশীলন করলে সেই জীবন কত দামি হবে  তা চিন্তা/ কল্পনা/ ধারনা করা কখন ও কি সম্ভব?

      ওদিকে কার্যত কোরআনকে একেবারেই গুরুত্ব না দিয়ে সরাসরি   পাশ কাটিয়ে  আমরা  ভাবছি কি করে এক রাতে ৮৩ বছরের সওয়াব পুঁজি করব।  আসলে এতে লাভ টা কি  যদি  না শেষতক  দোজোগই ঠিকানা হয় ?আসমান উচু পরিমাণ নেকী অর্জন করেও প্রকৃত সঠিক কথা হচ্ছে, সারা জীবন যাদের হক নষ্ট করা হয়েছে নিজের উপার্জিত মূলধনের সব নেকী দিয়ে তাদের সাথে বিনিময় করতে হবে। আর এভাবে পরিশোধ করতে করতে আগেই যদি নেকী সব শেষ হয়ে যায় সেক্ষত্রে প্রাপকের গুনাহ নিজের কাঁধে নিয়ে জাহান্নামের ভয়াবহ আগুনে জ্বলতেই কিন্ত হবে। ব্যবহারিক দুনিয়ায় 

মুমিন- মুসলিমের  দুর্নীতির  কারন অনুসন্ধানঃ পোষ্টটি   ইমানদারের জন্য সারাজীবনের জন্য অন্তত্য গুরুত্বপূর্ণ । 

দুর্নীতির‍   র‍্যাঙ্কঃ  কেন  ইসরাইল  (মাত্র)-৩৫... কিন্ত সৌদিআরব -৫৪... ইরান-১৪৪ ...বাংলাদেশ-১৪৮ ?

 একটু ভালো করে ভেবে দেখেন- সমস্যাটা আসলেই কোথায়!

 ইমানের দাবি পরিপূর্ণ করার প্রয়োজনে জরুরী ভিত্তিতে গভীরভাবে চিন্তা করা সকলের জন্য একান্ত আবশ্যক। আসলে  বাস্তবতা  হচ্ছে = প্রচলিত ইবাদত সংস্কৃতিতে দুর্নীতি চর্চায় কেন  বিদ্যমান রয়েছে ডবল স্ট্যান্ডার্ড প্রথা!  আর সে কারনেই  কিন্ত এমনটি  হয়ে চলছে তো চলছেই। ধর্মের সঠিক  ধারনার  মাধ্যমে মুসলিম বিশ্ব থেকে  এটাকি প্রতিহত করা  সম্ভবই নয়? সবার আগে দরকার সকলের ভিতরে  সার্বিক দৃঢ় সচেতনতা সৃষ্টি।

 দুর্নীতির র‍্যাঙ্কঃ ইসরাইল(মাত্র)-৩৫.... সৌদিআরব-৫৪...ইরান-১৪৪ ...বাংলাদেশ-১৪৮? 

বর্তমানে ধারাবাহিকভাবে ১৭৯ দেশের দুর্নীতির  র‍্যাঙ্ক------সবচেয়ে কম দুর্নীতি পরায়ণ দেশ থেকে উপরে যে সব দেশঃ 

নিউজিল্যান্ড-১.....ইসরাইল-৩৫...... সৌদিআরব-৫৪..... ইরান-১৪৪ ...বাংলাদেশ-১৪৮...---------------

আজকে সবচেয়ে বড় প্রশ্নঃ প্রচলিত ইবাদত সংস্কৃতিতে  আমাদের সকলের  মণের  ইচ্ছার অজান্তে দুর্নীতি চর্চায় অপ্রত্যাশিত ভাবে ডবল  ষ্ট্যাণ্ডার্ড নীতিতে কেন দিশেহারা মুসলিম দেশ ও জাতি। সব ধর্মের মূল লক্ষ্য হচ্ছে সৎচরিত্রবান একদম ভালো খাঁটি লোক গঠন।সন্দেহাতীতভাবে   ভালো খাঁটি মানুষ গঠন হচ্ছে সব  ধর্মেরই একটি মূল/ মৌলিক কাজ।    নীতিগত ভাবে কোনো ধর্মেই  কিন্ত খারাপ    লোকের  কোনো যায়গা নেই ই। আবার  কোনো ধর্মেই কক্ষনও  দুর্নীতিপরায়ণ লোককে         সাধুবাদ দেয়না  বা ভালো  লোক বলে  কখন ও  গণ্য করে না্।ফলে সব ধর্মে  তাদেরকে মানবতার এক নম্বর শত্র মনে করা হয়ে  থাকে।  তার পরেও ইসলাম ধর্মে কি ভাবে দুর্নীতিপরায়ণ লোক  বলতে গেলে পরিসংখ্যান মতে প্রায় বেশিরভাগ স্থান  কব্জা করে  বহাল  তবিয়তে থাকার সুযোগ  নিয়ে ধর্ম, দেশ ও জাতিকে বিশ্ববাসীর কাছে প্রতারিত করে চলছে? যে হোয়াইট লোকদের আমরা  একদম  ঘৃণা করি / খারাপ  মনে করি তারা কত ভালো জানলে অন্যেরা  দিশেহারা হয়ে যাবে! তাদের মধ্যে এটা সৃষ্টি হয়েছে জাতিগত সংস্কৃতি থেকে।

জনৈক  অধ্যাপক আমেরিকা থেকে ফেসবুকে লিখেছেনঃ                                                                Race isn't the problem but few unelected ideologues running our country spreading lies against white people.

 Moyeen Sarkar

I love white people and all others too. I have been living here for more than 40 years. Except for few bad apples, they have been extremely nice to us. Race isn't the problem but few unelected ideologues running our country spreading lies against white people.

Belayet Hossain

Generally speaking, I had the same experience. About 93% white in my new neighborhood and all of them are too nice !

Mohammad Salehuddin Sayed

Correctly said😍😍😍😍

I had the same experience too- Author. 


   অবশ্য বর্তমান বিশ্বে  যদিও সব মুসলিম বিষয়টি একদম  ভালো ভাবে বিশ্বাস করে যে-  সত্যি কার অর্থে  ভালো / খাঁটি মানুষ না হলে আখেরাতের সেতু পার হওয়া একেবারেই অসম্ভব; তারপরও যে প্রশ্নটি থেকে যায় -  দুর্নীতিপরায়ণ হয়ে  ধর্ম কর্ম করে মসজিদের দেশ বানিয়ে কি আর লাভ হবে যদি  সেতু পার হওয়া ই  না যায়? 

মুসলিম সমাজে সবচেয়ে স্পর্শকাতর বিষয় হচ্ছে জান্নাত লাভের শর্ত মিটাতে  কোরআনে  মূলত  সব  খানেই   দুটি বিষয়ের উল্লেখ করা হয়েছে কিন্ত সরাসরিভাবে  কেবল একাধিক নয় বারবার  বহু আয়াতে বিশেষ গুরুত্ব দিয়ে  এটি রাখার  কারন অনুসন্ধানের  বিষয়টি মুসলিম সমাজে বলতে গেলে সম্পূর্ণই উপেক্ষিত/ অনুপস্থিত/ অবহেলিত!       সর্বাধিক গুরুত্বপূর্ণ এই বিষয়টিতে যুগ যুগ ধরে কেন এমন টি হয়ে চলছে তো চলছেই ? 

এর কোণ সন্তোষজনক উত্তর কোথায়!

সেই সাথে কিন্ত সমাজে প্রচলিত জোরালো উন্মাদনা হচ্ছেঃ সমগ্র জীবনভর সৎকর্মশীল হবার সাধনা প্রায় একেবারেই ছেড়ে দিয়ে অনায়াসে কত বেশি ভুরি ভুরি পাহাড় সম উচ্চতার সওয়াব অর্জন করে বেহেশতে যাওয়া  যায় সে জন্যই নিরলস অর্থহীন সাধনা/ প্রতিযোগিতা। ২৪ ঘণ্টা সারা জীবন ভালো  ব্যক্তি/ চরিত্রবান হবার সাধনা একেবারেই  বাদ দিয়ে দিন রাত  কিছু সময় যদি ধর্ম কর্ম করে জান্নাতের চাবি অতি সহজে অনায়াসে আয়ত্ত করা সম্ভব হয় তবে এত সহজ পথ ছেড়ে  সারা জীবনভর দিন রাত কঠিন দুর্গম ২৪ ঘণ্টার সততার পথ  কেন বেছে নিতে হবে!

[ উদাহ্ রনঃ না বুঝে অসংখ্যবার কোরআন খতম, কোটি কোটি সওয়াব লাভের প্রচলিত খতমে তারাবী , অর্থ না জেনে /বুঝে তোতা পাখির মত সব জিকির -ইবাদত ইত্যাদি,ইত্যাদি।]

ইমাম হাসান আল বসরী (৬৪২-৭২৮ খৃঃ) বলেনঃ 'কুরআনকে নাযিল করা হয়েছে

 এর নির্দেশনা বলীর ভিত্তিতে কাজ করার জন্য কিন্ত তা না করে তারা এর্ আবৃতিকে  কাজ হিসাবে ধরে নিয়েছে।'[রমজানে প্রচলিত খতমের ফলহীন প্রতিযোগিতা।]

বর্তমানে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় এবং মারাত্মক ভুল ধারনা যা অবশ্যই মুসলিম দেশ/ সমাজকে বিশেষভাবে প্রভাবিত এবং গভীরভাবে আলোড়িত করে চালিত করছেঃ

 জান্নাত লাভের জন্য ঈমান সেই সাথে নামাজ, রোজা, হজ্ব, জাকাতই সর্বসাকুল্যে যথেষ্ট, একদম বিলকুল যেন সবই। 

যদিও এই দাবির সমর্থনে  যুক্তি নির্ভর কোন  দলিল  কিন্ত নেই, কমন সেন্স ও ব্যাপারটি যুক্তিযুক্ত মনে করেনা  তথাপিও কিন্ত এই প্রচলিত ভ্রান্ত বিশ্বাস নিয়ে বলতে গেলে কারও কোন মাথা ব্যাথা পর্যন্ত ময়দানে একেবারেই দেখা যায়না ! কিন্ত কেন? 

সাধারন গন মানুষের মধ্যে অজান্তে সব সময় যে ভ্রান্ত ধারনা ও বিশ্বাস মনের অত্যন্ত গভীরে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে থাকেঃ-

 কোন রকম ভাবে জান্নাত পাবার জন্য ইসলাম ধর্মে যেন এর বাইরে অতিরিক্ত বিশেষ কিছু ই আর দরকার নেই/শরিয়তে আর কিছু একদম রাখাই হয়নি।

কার্যতঃ দুনিয়ার সব মুসলমানের আপাত মারাত্মক এই ভ্রান্ত দৃঢ় বিশ্বাসই তাদেরকে সামগ্রিকভাবে ভীষণভাবে বিপথগামী করে বিশ্বে অধিকতর দুর্নীতিপরায়ণ দেশ/জাতি/ ধর্মের আসনে প্রতিষ্ঠিত করতে  ভূমিকা রাখছেঃ

'কালেমা ,নামাজ, রোজা, হজ্ব, যাকাত এই পাচ কাজে ফাঁকি না দিলে জান্নাতে সে অনায়াসে হেলে দুলে যেতে পারবেই  আর জান্নাত তার জন্য যেন অবধারিত। ' জান্নাত যেন হবে তার ছেলের হাতের মোয়া!

'আসলে বাস্তবে কিন্ত জান্নাত লাভের সব আয়াতেই সোজা সুজি ২ টি শর্ত পালন অপরিহার্য করা হয়েছে যেথায়  প্রত্যহিক  প্রচলিত এবাদতের প্রত্যক্ষভাবে একেবারে  সরাসরি  উল্লেখই কিন্ত নাই। আমরা পর্যালোচনা করবঃ কেন উল্লেখ নাই?

জান্নাতের পাশ হস্তগত করার জন্য মাত্র দুটি শর্ত রাখা হয়েছে যা অবশ্য অবশ্যই পুরন করতে হবে অন্যথায় পরিণতি অত্যন্ত ভয়াবহ জাহান্নামঃ

১) ঈমান                             

 ২) সৎকর্মশীল জীবন। 

সেক্ষেত্রে অবশ্য স্বভাবতই প্রশ্ন আসেঃ সারা দুনিয়ার মুসলিম সমাজে কেবল রুটিন ইবাদত তথা নামাজ, রোজা, হজ্ব, যাকাত নিয়ে তাহলে এত কঠোরতা এবং বাড়াবাড়ি কেন করা হয় যদি এ গুলোও জান্নাত লাভের শর্তের মধ্যে সরাসরি   অন্তর্ভুক্ত    নাই থাকে বা করা না হয়ে থাকে? 

সারা জীবন ভর কেবল কলেমা,নামজ,রোজা, হজ্ব,জাকাত এই সব কাজ যথাযথভাবে করেও জান্নাতের টিকিট যদি কপালে নাই জোটে তবে জান্নাত লাভের শর্ত পুরনের সবচেয়ে মৌলিক গুরুত্বপূর্ণ কাজটি একেবারে পরিহার করে  কেবল মাত্র  ঘটা করে জগতের মুসলিম জাতি এসবের অহেতুক সাধনা সারাজীবনভর কেন করে চলছে তো চলছেই? এ সবের পিছনে দৌড়ানোর ফল তা হলে কি হতে পারে?

মুলত কালেমা,নামাজ,রোজা, হজ্ব ও জাকাত কে কেবলমাত্র ইসলামের পাঁচ স্তম্ভ/খুঁটির সাথে তুলনা/কল্পনা করা হয়েছে,তাত্ত্বিকভাবে এর বেশি কিছু নয়।

 খুঁটি ছাড়া যেমন ঘরের স্থায়িত্ব/অস্তিত্ব ধারনা করা সম্ভবই নয় তেমনি এই পাচ স্তম্ভ বাস্তবে প্রাত্যহিক জীবনে ইসলামকে মজবুত করে দাড় করাতে কেবল ভুমিকা রাখে মাত্র, এর বেশি কিছু নয়। খাম্বা (ভীত) ছাড়া যেমন ঘর হতে পারে না  তেমনি নামাজ,রোজা, হজ্ব, যাকাত ছাড়া ইসলাম হতে পারেনা।

কেবল মাত্র শুধু খাম্বা দিয়েই বা কোন খাম্বা ছাড়াই ঘর তৈরি আদৌ সম্ভব নয় সেই সাথে অবশ্য  অবশ্যই প্রয়োজন ছাদ,দরজা,জানালা, টয়লেট, রুম ইত্যাদি হরেক রকম অনেক কিছুরই।

 তেমনি ইসলামের পাঁচ খুঁটিই মুলত কক্ষনো চূড়ান্ত/ শেষ কথা নয় -

 সেই সাথে আবশ্যক/ জরুরী সারাজীবন ভর ছালিহাত/ সৎচরিত্র যা অবশ্যই ব্যক্তি জীবনে ইসলামকে পূর্ণতা দিতে মূখ্য ভুমিকা পালন করে থাকে।

 কিন্ত গভীর লজ্জা ও হতাশা জনক সত্যঃ দুর্ভাগ্যবশত বাস্তবতা হচ্ছে দুনিয়ার প্রায় সব মুসলিমজাতি বলতে গেলে কেবলমাত্র কার্যত  পাচ স্তম্ভকে ঘর ধরে নিয়ে / বানিয়ে সেই কল্পিত শর্ট কাট সংক্ষিপ্ত ইসলামের ঘরে বসবাস করে আত্মতুষ্টি লাভ করে চলছে। 

পরোক্ষভাবে হলেও সত্য-বর্তমানে সকলের অজান্তে মুসলিমদের ব্যবহারিক জীবনে কেবলমাত্র এই পাচ স্তম্ভের অনুশীলনের না্ম আসলে বাস্তবে কিন্ত   দাঁড়িয়েছে বিশ্বের ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। প্রকৃতপক্ষে কিন্ত ইসলামে নামাজ, রোজা, হজ্ব, জাকাতের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এসব সঠিক/ যথারিতি / নিষ্ঠার সাথে পালন করলেএকজন ব্যক্তি সারা জীবন ধরে প্রাত্যহিক জীবনে অবশ্য অবশ্যই সৎকর্মশীল হয়ে গড়ে উঠবেই এবং সে এ সবের প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্যে অবহেলা না করলে তার জীবনে নিঃসন্দেহেএর কোন বিচ্যুতি/ ব্যাতিক্রম হবার একেবারেই সম্ভাবনা বা সুযোগ নাইই এবং কখনো  থাকতে পারেনা। 

তার পরেও দুনিয়ায় মুসলিম জাতির কপালে কেন এই করুন অশনি সঙ্কেত , কেন এমন অঘটন অবিরতই মুসলিম জগতে ঘটেই চলছে?

[{এ কথা সত্য ইসলামের মত অন্য সব ধর্মেও ধর্মাচরনের আসল লক্ষ্য হচ্ছে প্রাত্যহিক জীবনে অবশ্যই সততার সাথে জীবন গঠন ও পরিচালনা করা।

লেখা পড়া তথা শিক্ষার একমাত্র উদ্দেশ্য কিন্ত জ্ঞান অর্জন্ আর সেই অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগানো।

জ্ঞান যদি অর্জিত না হয় তা হলে সেটি কখনও শিক্ষা অর্জন হতে পারেনা।তেমনি যে কোনো ধরনের খাদ্য গ্রহণের লক্ষ্য হচ্ছেদেহকে প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি সরবরাহ করা। যে সব খাদ্য শক্তি ও পুষ্টি যোগাতে পারেনা তা খাদ্যের অন্তর্ভুক্ত হতে পরেনা।

একই যুক্তিতেঃ নামাজ রোজা পালন করলো কিন্ত বাস্তবে প্রাত্যহিক জীবনে এর কোনোই সুফল দেখা গেলোনা অর্থাৎ সারা জীবন সে 'অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত' থেকে সৎকর্মশীল হতে পারলোনা ,তার নামজ রোজা একেবারেই প্রশ্নবিদ্ধ  নয় কি?}]

কোরআন পাকে জান্নাত লাভের সব আয়াতে বিশ্বাসের সাথে সৎকর্ম শীল হওয়াটা্ অত্যাবশ্যকীয় ধরা হয়েছে।

 দিনের ২৪ ঘণ্টার আংশিক কিছু সময় সৎ থেকে অন্য/বাকি সময়ে অসৎ থাকলে 

সৎকর্মশীল হিসেবে বাস্তবে পরিচয় দেবার কোনো সুযোগ একেবারেই কিন্ত নেই।

 আসলে দিনের ২৪ ঘণ্টার সব কাজে / সব মুহূর্তে সৎ কর্মশীল হতে হবে/ হবার নিরলস চেষ্টা চালিয়ে যেতে হবেই।

 শেষ বিচারের দিন খুটিনাটি সব কিছুই দিবালোকের মত ফাঁস হয়ে যাবে।তখন বাঁচার কিন্ত আর কোনো উপায়ই অবশিষ্ট থাকবেনা।

দৃশ্যত বাহ্যিক দৃষ্টিতে প্রচলিত অর্থে বাস্তবে দেখা যাচ্ছে- দুনিয়ার বাকি সব ধর্ম, দেশ, জাতি জীবনের প্রতি ক্ষেত্রে সৎ হবার তাগিদ/ সবক দেয়, যে কারনে তারা তুলনামুলক ভাবে মুসলিম দেশ থেকে কম দুর্নীতি পরায়ণ।

 অপরদিকে অভ্যাস/প্রথাগতভাবে মুসলিম জাতি প্রচলিত অর্থে চরিত্রবান বলতে

 সারা জীবনভর প্রতিটি কাজেই সততা না বুঝিয়ে কেবলমাত্র বিশেষভাবে যৌন জীবনে সৎ থাকার গুরুত্ব অত্যাধিক দিয়ে থাকে।

 ফলে  অপর সব গুরুত্বপূর্ণ বিষয়ঃব্যাবহারিক জীবনে দৈনন্দিন/প্রাত্যহিক প্রতিটি কাজে সততাকে সামাজিক জীবন থেকে তাড়িয়ে দিয়ে সমাজ জীবনকে অনায়াসে কলুষিত করার সুজোগ ও পরিবেশ সৃষ্টি করা হয়েছে মুসলিম দুনিয়ায়।

সম্ভবত সে কারনে মুসলিম দেশ/জাতি অন্যদের থেকে দুর্নীতিতে বর্তমান জগতে সগৈরবে একধাপ এগিয়ে থাকলেও জাতি হসাবে মোটেও কিন্ত একটুও অনুশোচনা করেনা,একেবারেই কেন যেন সচেতনই  নয় --

 কেন বিশ্বে তাদের ধর্মের অনুসারীদের এই অধঃপতন ও পশ্চাৎপদতা অন্যদের থেকে ?

মুসলিম দুনিয়ায় বাস্তবে ধর্মীয় শিক্ষা, ওয়াজ - নসিহত,সমাবেশ, দ্বীনের কার্যক্রমে সচরাচর সার্বিকভাবে কখনও কিন্ত অতি জোর দিয়ে ফলাও করে গুরুত্ব সহকারে বলিষ্ঠ কণ্ঠে প্রচারের সংস্কৃতি গড়ে উঠেনি কথাটি বলার-

 ' জান্নাতে যাওয়ার অন্যতম শর্ত হচ্ছে সৎকর্ম। আর সব গুণ থাকলেও অসৎকর্মশীল ব্যক্তি প্রবেশ করাতো দুরের কথা জান্নাতের সীমানার ধারে্র কাছেও কিন্ত কক্ষনো ঘেষতে পারবে না।'

'ছালিহাত' শব্দটি কোরআনে ৬৪ বার ব্যাবহার করা হয়েছে ।

 ঈমানের সাথে এটি না থাকলে জান্নাতে যায়গা তো দুরের কথা ঘ্রাণও কিন্ত জুটবেনা। 

একমাত্র সংশ্লিষ্ট বিষয়টি জথাযত গুরুত্ব না দেওয়া ও ব্যাপক প্রচারের অভাবে মুসলিম জাতি সামগ্রিকভাবে সৎকর্মশীল হবার ব্যাপারে আগ্রহ হারিয়ে সম্পূর্ণ উদাসিন, যার ভয়াবহ ফল সংক্রমিত হয়েছে জাতি সত্তায়।

এছাড়া সৎকর্মশীল না হলে ধর্ম কর্ম করে কোনই লাভ নেই, জান্নাত তো জুটবেনাইনা উপরন্ত জাহান্নামে যাওয়া ছাড়া আর কোন উপায়ও নাইঃ

 এই সত্যের আওয়াজ বজ্রকন্ঠে চারিদিকে ধ্বনিত ও প্রচারিত হলে এই জাতির অভ্যন্তরীণ দৈনন্দিন পরিবেশেও পরিবর্তন সংগঠিত হয়ে অপর বিজাতীয় জাতি,ধর্ম ও দেশের মতই সৎকর্মশীল মানব তৈরি হতে দেখা যেত।

আসলে কিন্ত নামাজি, ঈমানদার, দ্বীনদার হওয়ার মূল কথা হচ্ছে নির্ভেজাল সৎকর্মশীল হওয়া। সোজা কথায় ভালো লোক হওয়া। 

বাহ্যিকভাবে যত বড় বুজর্গ, পীর, মস্তবড় দ্বীনদার হোক না কেন একমাত্র ঈমানদার সৎকর্মশীলরাই জান্নাতে যায়গা পাবে।

জান্না্ত পেতে হলে্ অবশ্য অবশ্যই কেবল আংশিক নয় বরং সারাজীবন ফুলটাইমই সৎকর্মশীল হতে হবে, শেষ বিচারের মাঠে সে ক্ষেত্রে কোনো রকম ছাড় কিন্ত নেই।

'নিশ্চয়ই সালাত অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।'-সূরা আনকাবূত (২৯:৪৫)

"রোজা হলো (পাপাচার থেকে রক্ষার) ঢাল স্বরূপ।........ " (বুখারী-১৮৯৪)"

যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করলো না, আল্লাহ তা'য়ালা তার পানাহার ত্যাগ কবুল করেন না" (বুখারী-১৯০৩)

অসৎ ব্যাক্তির ইবাদত কার্যত  মূল্যহীন আর জান্নাত লাভে কোনো কাজেই আসবেনা। 

জান্নাতের জন্য সমগ্র জীবন ঈমানের সাথে সৎকাজ করার দৃঢ় মানসিকতা অবশ্য থাকতেই হবে যেটা কোরআন পড়লে পরিষ্কার ভাবে ফুটে আসে। 

দৃশ্যত এ বিষয়টিতে  কোন  রকম একটুও ছাড় কিন্ত রাখা হয়নি।

আসমান উচু পরিমাণ নেকী অর্জন করেও প্রকৃত সঠিক কথা হচ্ছে, 

সারা জীবন যাদের হক নষ্ট করা হয়েছে নিজের উপার্জিত মূলধনের সব নেকী দিয়ে তাদের সাথে বিনিময় করতে হবে।

 আর এভাবে পরিশোধ করতে করতে আগেই যদি নেকী সব শেষ হয়ে যায় সেক্ষত্রে প্রাপকের গুনাহ নিজের কাঁধে নিয়ে জাহান্নামের ভয়াবহ আগুনে জ্বলতে হবে।হাদিসে এসেছেঃ

বিড়ালের সাথে সঠিক আচরণ না করার জন্য জনৈক দ্বীনদার মহিলাকে পর্যন্ত জাহান্নামে যেতে হয়।

আর সৃষ্টির সেরা যে কোন বনি আদমের সাথে দুর্নীতির ঘোমটার আড়ালে অযাচিত ব্যাবহার বা আচরণ করা হলে তার পরিণাম কি হতে পারে সহজে অনুমেয়, সে বিষয়টি  মুসলিমদের সবিশেষ গুরুত্ব সহকারে  ভেবে দেখার সময় এসেছে।

 তাহলে কি বাংলাদেশ আজকে দুর্নীতিপরায়ণ দেশ/ জাতির তকমা পেত?

রাসুলুল্লাহ(দঃ)কে তার সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসুল- গীবত কি জিনার চেয়েও মারাত্মক?

 জবাবে তিনি বললেন, হ্যাঁ, কারণ কোনো ব্যক্তি জিনার পর (বিশুদ্ধ) তওবা করলে আল্লাহ ক্ষমা করেন।

 কিন্তু গীবতকারীকে যার গীবত করা হয়েছে, তিনি মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। (মুসলিম)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত , হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা কি জান গীবত কাকে বলে?

 সাহাবিরা বললেন, আল্লাহ ও তার রাসুল (সঃ) ভালো জানেন।

তিনি বলেন, তোমার কোনো ভাই সম্পর্কে এমন কথা বলা, যা সে অপছন্দ করে, তাই গীবত।

 সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল, আমি যে দোষের কথা বলি সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? 

উত্তরে রাসুল সাল্লাল্লাহ (সঃ) বলেন, তুমি যে দোষের কথা বল, তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তবে তুমি অবশ্যই গীবত করলে আর তুমি যা বলছো তা যদি তার মধ্যে না থাকে তবে তুমি তার ওপর মিথ্যা অপবাদ দিয়েছো।(মুসলিম)

ইসলামে অপবাদ কারীর শাস্তি কিন্ত অত্যন্ত ভয়াবহ কঠোর।

 আবার সার্বিকভাবে দেখলে কিন্ত গীবতকে বলা যায় অনেক দুরথেকে পরোক্ষ ভাবে গুনাহ করা।আর তার থেকেই যদি কোন পরিত্রাণ না জোটে তবে ভেবে দেখা জরুরী, মানুষের সাথে প্রত্যক্ষভাবে ঘটে যাওয়া দুর্নীতির সাজা কত কঠিন/ ভয়াবহ হবে?

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্ণিতঃরসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমরা কি বলতে পার অভাবী লোক কে? 

তাঁরা বললেন, আমাদের মাঝে যার দিরহাম (টাকা কড়ি) ও ধন-সম্পদ নেই সে তো অভাবী লোক। 

তখন তিনি বললেন, আমার উম্মতের মধ্যে সে প্রকৃত অভাবী লোক,

 যে ব্যক্তি কিয়ামতের দিন সলাত, সাওম ও যাকাত নিয়ে আসবে;

 অথচ সে এ অবস্থায় আসবে যে, সে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, অমুকের সম্পদ ভোগ করেছে, অমুককে হত্যা করেছে ও আরেকজনকে প্রহার করেছে। 

এরপর সে ব্যক্তিকে তার নেক ‘আমাল থেকে দেয়া হবে, অমুককে নেক ‘আমাল থেকে দেয়া হবে। 

এরপর যদি পাওনাদারের হাক্ব তার নেক ‘আমাল থেকে পূরণ করা না যায় সে ঋণের পরিবর্তে তাদের পাপের একাংশ তার প্রতি নিক্ষেপ করা হবে।

 এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (সহিহ মুসলিম, হাদিস নং ৬৪৭৩)

নবী (দঃ) বলেছেন, "আসল সর্বহারা আর রিক্ত মানুষ হচ্ছে তারা, কেয়ামতের দিন রোজা, নামাজ, অনেক হজ্ব, দান খয়রাত নিয়ে হাজির হবে কিন্তু দুর্নীতি করে সম্পদ দখল, অন্যদের হক না দেয়া,মানুষের উপর অত্যাচারের কারণে রিক্ত হস্তে জাহান্নামে যাবে।", "ঋণ সম্পর্কীয় কঠিন বিধান।

 সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ! 

যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে শহীদ হয়, তারপর পুনর্জীবিত হয়ে আবার আল্লাহর রাস্তায় শহীদ হয়,তারপর পুনর্জীবিত হয়ে আবার আল্লাহর রাস্তায় শহীদ হয় তথা তিনবার শাহাদাতের মর্যাদা লাভ করে, আর তার অনাদায়ী ঋণ থেকে যায়, 

তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না, যতক্ষণ তার ঋণ পরিশোধ না করা হয়।" (আবু দাউদ, মিশকাত পৃষ্ঠা. ১৬৩) 

রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানাজায় যে প্রশ্ন করতেনঃরসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,"শহীদের সব গুনাহই ক্ষমা করে দেওয়া হবে। মাফ হবে না শুধু ঋণ।" (মুসলিম)

বাস্তবতা হচ্ছেঃ সত্যিই পরিতাপের বিষয়,মুসলিম দেশ ও জাতি বর্তমান বিশ্বে অপর সব দেশ ও জাতি থেকে দুর্নীতির প্রতিযোগিতায় এগিয়ে থাকলেও আমাদের চোখ কান  কাজ করছেনা?

 সব দেশ গুলোর দুর্নীতির সুচক এটা প্রমান করে চোখে আঙুল দিয়ে মুসলিম দেশ ও জাতিকে সরাসরি দেখিয়ে দিচ্ছে।

বিশ্বে সবেচেয়ে বেশি দুর্নীতি হওয়া দেশের তালিকায় টানা পাঁচ বছর শীর্ষ অবস্থানে ছিল সমগ্র বিশ্বে মসজিদের দেশ হিসাবে পরিচিত বাংলাদেশ।

এবারের সিপিআই অনুযায়ী ৬৮ স্কোর এবং সর্বোচ্চ থেকে গণনা অনুযায়ী গতবারের মতই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভুটান। 

এর পরের অবস্থানে ৪১ স্কোর নিয়ে ৮০তম স্থানে রয়েছে ভারত। 

এরপরে শ্রীলঙ্কা ৩৮ স্কোর নিয়ে ৯৩ তম অবস্থানে রয়েছে। 

৩২ স্কোর পেয়ে ১২০তম অবস্থানে রয়েছে ইসলামী রিপাবলিক পাকিস্তান। 

অন্যদিকে ২৯ স্কোর পেয়ে ১৩০তম অবস্থানে মালদ্বীপ। 

বাংলা দেশের অবস্থান?

এরপর ২০১৮ এর সমান স্কোর ২৬ পয়েন্ট নিয়ে ১৪৬ তম অবস্থানে বাংলাদেশ এবং

 বাংলাদেশের পরে ১৬ স্কোর পেয়ে সর্বোচ্চ থেকে গণনা অনুযায়ী ১৭৩ তম অবস্থানে রয়েছে  তালেবান স্বর্গ ভুমি আজকের-আফগানিস্তান। 

অর্থাৎ সর্বনিম্ন থেকে গণনা অনুযায়ী আফগানিস্তান ও বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সিপিআই সূচক অনুয়ায়ী ২০১২ সাল থেকে দক্ষিণ এশিয় দেশগুলোর মধ্যে সপ্তমবারের মত এবারওদ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে। 

এই হচ্ছে মসজিদের দেশ তাবলীগের মারকাজ বাংলাদেশের সার্বিক গৌরবময় চিত্র! 

ইসলামের কেন্দ্র ভূমি সৌদি আরবের অবস্থান ৫১। অপরদিকে  ইহুদী রাষ্ট্র ইসরাইল ৩৫।

 তার অর্থ, স্পষ্টতই দুর্নীতিতে ইসরাইল থেকে ১৬ পয়েন্ট এগিয়ে সৌদি আরব।

বাস্তবতা হচ্ছেঃ ইহুদি, খ্রিষ্টান সব ধর্মের কাছেই মুসলিম দেশ, জাতি ও ধর্মের শোচনীয় গৈরবময় নতি স্বীকার।

অপরদিকে মাত্র [{১}] হচ্ছে নিউজল্যান্ড, ডেণ্ মার্ক, ফিনল্যান্ড এর মত দেশগুলো।

এ ক্ষেত্রে কোরআনের স্পষ্ট ফয়সালা কি?আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, 

জান্নাত লাভের প্রায় সব আয়াতেই স্পষ্টত সরাসরি উল্লেখিত হয়েছে 'ঈমান এনেছে ও সৎকাজ করেছে ' কথাটি। 

ঈমান আনবে কিন্ত সেই সাথে দুর্নীতি পরায়ণ জীবন লালন করবে সেই ইমানদারের জন্য জান্নাত নেই।

 সে জন্য জান্নাত লাভের সব আয়াতেই ঈমানের সাথে সৎকর্মশীল হবার শর্ত জুড়ে দেওয়া হয়েছে ধারাবাহিক ভাবে  কিছু                সূরা-আয়াতের   তালিকা।অনেকের সুবিধার্থে পরিশেষে অনুবাদ সহ আয়াত গুলো দেয়া হল।

সূরাঃ   আয়াত

 ২ঃ      ১৪৮,১৭৭

 ৭ঃ      ৪২

 ১১ঃ    ২৩  

২০ঃ    ৭,১১২ 

২২ঃ    ১৪,৫০  

২৬ঃ    ২২৭

২৮ঃ    ৬৭,৮০,৮৪ 

২৯ঃ     ৭,৯,৫৮

৩০ঃ    ১৫,৪৫

৩১ঃ    ৮,২২

৩২ঃ   ১৯

৩৩ঃ   ৩১

৩৪ঃ    ৪,৩৭

৩৭ঃ    ৮০,১২১

৪০ঃ   ৪০,৫৮

৪১ঃ   ৮,৩৩,৪৬

৪৫ঃ  ১৫

৪৭ঃ   ১২

৮৪ঃ  ২৫

৮৫ঃ  ১১

৯৫ঃ  ৬

৯৮ঃ  ৭,৮


ধর্মীয় বিধি নিষেধ মানা যার যার ব্যক্তিগত দায়িত্বের মধ্যে পড়ে এবং এটি আল্লাহ ও বান্দার মধ্যকার বিষয়। 

কিন্তু সামাজিক বিধি নিষেধ মেনে চলা একজন বান্দার সাথে অন্য বান্দার মধ্যকার বিষয়। অন্য কথায় ইসলামিক নীতিমালা

 যদি মুসলমানরা নিজেদের জীবনে ব্যবহারিক প্রয়োগ না করে, মুসলিম সমাজ দুর্নীতিতে ছেয়ে যাবে যার ভয়াবহ চিত্র মুসলিম দেশ গুলোতে।

লক্ষ, নিযুত, কোটি ছওয়াব পাবার ধান্ধায় যদি মুল এবাদত প্রক্রিয়া থেকে সৎকর্মশীল হওয়ার এবাদতকে ঝাটিয়ে বাদ রাখা হয়

 সে ক্ষেত্রে পরকালে কারও কপালে জান্নাত তো জুটবেইনা বরং ইহকালে দুর্নীতিপরায়ণ দেশ ও জাতি হিসাবে বিশ্বে পরিচিত হয়ে 

আজকের মত সুনাম কুড়াতে হবে!আল্লাহ মুসলিম জাতি ও মুসলিম দেশ সমূহকে হেফাজত করে আমাদের মুসলিম উম্মাহর সকলকে ঈমানদার অবস্থায় সৎকর্ম সম্পাদন করে সৎকাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যেয়ে

 জান্নাত লাভের তৈফিক দিন।

ভালো লোক না হলে জান্নাত জুটবেনা তার পরেও বিশ্বব্যাপী মুসলমানদের এই চিত্র কেন? জনৈক পাঠক সঠিক জবাব বের করেছেন। ইমান আছে অতএব সাজা ভোগের পর সে বেহেশত তো পাবেই। সেজন্য বিলিয়ন, ট্রিলিয়ন বছ্ র সাজা ভোগ করলে ক্ষতি কি অনন্ত জীবন আরাম ভোগের কাছে এটা কিছুই না।জাহান্নামের  মাত্র  মুহূর্তের সাজা কত ভয়াবহ কঠিন হবে তা ভাবলে সাজা ভোগ করে জান্নাত পাবার দুরাশা পাগলেও ভাববেনা। দুনিয়ায়  দেহের সামান্য একটি  অঙ্গ আগুনে জ্বললে কেমন লাগে তা ভাবলেই উপলব্ধি হবে দোজকের মুহূর্তের সাজা ভোগ ও কত কঠিন/ দুরূহ/ ভয়াবহ হতে পারে ভাবা কিন্ত অসম্ভব।  ইমান আছে কাজেই যতই পাপকাজ করা হোক না কেন সাজা শেষে একদিন না  একদিন জান্নাত হবেই এই আশাতে মুসলিম জাতি বিশ্বে  সবার থেকে বেশি দুর্নীতিতে অবগাহন ক রছে- এটাই কি আসলে বাস্তবতা!   আপনার কি মনে হয়?

*************

 এক নযরে পাঠের জন্য  ধারাবাহিকভাবে আয়াত গুলোর তালিকা।যদিও সব আয়াত সন্নিবেশিত হয় নি-তার পরেও  এত সংখ্যক আয়াত থাকার পরেও এ নিয়ে তোলপাড়/ আলোচনা  একদম নেই কেন?

১] ' .....কাজেই সৎকাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও।.........' [ সুরা বাকারা ২:১৪৮ ]

২]'সৎকর্ম শুধু এই নয় যে, পূর্ব কিংবা পশ্চিমদিকে মুখ করবে .............' [সূরা বাকারা আয়াত ২ঃ১৭৭]

৩]'যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে আমি কাউকে তার সামর্থ্যের চাইতে বেশী বোঝা দেই না। 

তারাই জান্নাতের অধিবাসী। তারা তাতেই চিরকাল থাকবে। [ সুরা আরাফ ৭:৪২ ]

৪] 'নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে ............. তারাই বেহেশতবাসী, সেখানেই তারা চিরকাল থাকবে।' [ সুরা হুদ ১১:২৩ ]

৫] আর যারা তাঁর কাছে আসে এমন ঈমানদার হয়ে যায় সৎকর্ম সম্পাদন করেছে, তাদের জন্যে রয়েছে সুউচ্চ মর্তবা। [ সুরা ত্বা-হা ২০:৭]যে ঈমানদার অবস্থায় সৎকর্ম সম্পাদন করে, সে জুলুম ও ক্ষতির আশঙ্কা করবে না। [ সুরা ত্বা-হা ২০:১১২]

৬]যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যার তলদেশ দিয়ে নির্ঝরণীসমূহ প্রবাহিত হয়। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। [ সুরা হাজ্জ্ব ২২:১৪]

৭] সুতরাং যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্যে আছে পাপ মার্জনা এবং সম্মানজনক রুযী।[ সুরা হাজ্জ্ব ২২:৫০]

৮] তবে তাদের কথা ভিন্ন, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহ কে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ। [সুরা শু’য়ারা ২৬:২২৭ ]

৯] তবে যে তওবা করে, বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আশা করা যায়, সে সফলকাম হবে।[ সুরা কাসাস ২৮:৬৭ ]

১০] আর যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিল, তার বলল, ধিক তোমাদেরকে, যারা ঈমানদার এবং সৎকর্মী, তাদের জন্যে আল্লাহর দেয়া সওয়াবই উৎকৃষ্ট। এটা তারাই পায়, যারা সবরকারী। [সুরা কাসাস ২৮:৮০ ]

১১] যে সৎকর্ম নিয়ে আসবে, সে তদপেক্ষা উত্তম ফল পাবে এবং যে মন্দ কর্ম নিয়ে আসবে, এরূপ মন্দ কর্মীরা সে মন্দ কর্ম পরিমানেই প্রতিফল পাবে। [সুরা কাসাস ২৮:৮৪ ]

১২] আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাদের মন্দ কাজ গুলো মিটিয়ে দেব এবং তাদেরকে কর্মের উৎকৃষ্টতর প্রতিদান দেব। [ সুরা আনকাবুত ২৯:৭ ]

১৩] যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকাজ করে, আমি অবশ্যই তাদেরকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করব। [ সুরা আনকাবুত ২৯:৯ ]

১৪] যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সুউচ্চ প্রাসাদে স্থান দেব, যার তলদেশে প্রস্রবণসমূহ প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে। কত উত্তম পুরস্কার কর্মীদের।[ সুরা আনকাবুত ২৯:৫৮ ]

১৫] যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তারা জান্নাতে সমাদৃত হবে; [ সুরা রূম ৩০:১৫ ]

১৬] যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে যাতে, আল্লাহ তা'আলা তাদেরকে নিজ অনুগ্রহে প্রতিদান দেন। নিশ্চয় তিনি কাফেরদের ভালবাসেন না। [সুরা রূম ৩০:৪৫ ]

১৭] যারা ঈমান আনে আর সৎকাজ করে তাদের জন্য রয়েছে নেয়ামতে ভরা জান্নাত।    [ সুরা লুকমান ৩১:৮ ]

১৮] যে ব্যক্তি সৎকর্মপরায়ণ হয়ে স্বীয় মুখমন্ডলকে আল্লাহ অভিমূখী করে, সে এক মজবুত হাতল ধারণ করে, সকল কর্মের পরিণাম আল্লাহর দিকে।[সুরা লুকমান ৩১:২২]

১৯] যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের জন্যে রয়েছে তাদের কৃতকর্মের আপ্যায়নস্বরূপ বসবাসের জান্নাত।             [সুরা সাজদা৩২:১৯]

২০] তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তাঁর রসূলের অনুগত হবে এবং সৎকর্ম করবে, আমি তাকে দুবার পুরস্কার দেব এবং তার জন্য আমি সম্মান জনক রিযিক প্রস্তুত রেখেছি।           [সুরা আহযাব ৩৩:৩১]

২১] তিনি পরিণামে যারা মুমিন ও সৎকর্ম পরায়ণ,তাদেরকে প্রতিদান দেবেন।তাদের জন্য রয়েছে ক্ষমাওসম্মান জনক রিযিক।   [সুরা সা’বা ৩৪:৪]

২২] তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তোমাদেরকে আমার নিকটবর্তী করবে না। তবে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তারা তাদের কর্মের বহুগুণ প্রতিদান পাবে এবং তারা সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে।        [সুরা সা’বা ৩৪:৩৭ ]

২৩] আমি এভাবেই সৎকর্ম পরায়নদেরকে পুরস্কৃত করে থাকি।[সুরা সাফফাত ৩৭:৮০]

২৪] এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।[সুরা সাফফা৩৭:১২১]

২৫] যে মন্দ কর্ম করে, সে কেবল তার অনুরূপ প্রতিফল পাবে, আর যে, পুরুষ অথবা নারী মুমিন অবস্থায় সৎকর্ম করে তারাই জান্নাতে প্রবেশ করবে। তথায় তাদেরকে বে-হিসাব রিযিক দেয়া হবে। [সুরা মু’মিন ৪০:৪০]

২৬] অন্ধ ও চক্ষুষ্মান সমান নয়, আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং কুকর্মী। তোমরা অল্পই অনুধাবন করে থাক। [সুরা মু’মিন ৪০:৫৮]

২৭] নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্যে রয়েছে অফুরন্ত পুরস্কার।[সুরা হা-মীম৪১:৮]

২৮] যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে ?

Monday, April 15, 2024

সবচেয়ে সহজ কিন্ত ভীষণ ভারি ইবাদতের খোঁজে

 সবচেয়ে সহজ প্রকান্ড ভারী   ইবাদতের খোঁজে---


    খুব সহজ কিন্ত সবচেয়ে কার্যকর একটি ইবাদত যা একেবারে অতি সহজে অনায়াসেই করা সম্ভব  হলেও সঠিকভাবে না জানার কারনে প্রায় সবাই সাধারণত উপেক্ষা করে থাকে আর যার গুরুত্ব সম্পর্কে আমরা বেশীরভাগই বিশেষভাবে অসচেতন। এই অতি গুরুত্বপূর্ণ ইবাদতটি জিকরুল্লাহ (আল্লাহকে স্মরণ)। সবচেয়ে সুবিধাজনক ইবাদত হচ্ছে এটি, কারন এ জন্য অজু, গোসল বা পবিত্রতার জন্য নেই কোনো বাধ্যবাধকতা। বসে, দাড়িয়ে, শুয়ে, ভ্রমণে যে কোনো পরিস্থিতিতে, সময়ে বা যে কোনো যায়গায় অনায়াসে এই জিকরুল্লাহ পালন সম্ভব কার্যত প্রকৃতিতে আল্লাহ পাকের অগণিত সৃষ্টি রহস্য দেখে। শুধু শর্ত একটিঃ সকল পরিস্থিতিতে প্রকৃতির সবকিছুতে সৃষ্টিকর্তার আয়াত (নিদর্শন) খুজতে গভীর মনোযোগ সহকারে জ্ঞান ও চিন্তা শক্তিকে কাজে লাগাতে হবে। 'যারা দাড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহর জিকির  করে এবং চিন্তা -গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে; তারা বলে হে আমাদের প্রতিপালক! এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। সব পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি আগুনের শাস্তি থেকে বাচাও' [ইমরান -১৯১] এখানে আল্লাহ তায়ালার জিকির করার অর্থ হলো পৃথিবী ও পৃথিবীর বাইরের জগত সম্পর্কে চিন্তাভাবনা ও গবেষণা করা।

=================

 শুরুতে আমরা আমাদের  নিজের  সাড়ে তিন হাত দেহটা  পরখ করে  আরম্ভ করি।

--------------------------------

**এক~~ মানব ব্যাকটেরিয়া না

  ব্যাকটেরিয়া মানব!

**************************

*আমাদের কেবল মুখের  ভিতরে ব্যাকটেরিয়ার   সংখ্যা হচ্ছে বর্তমানে এই দুনিয়ায় যত মানুষ তার সমান!


*প্রাপ্ত বয়স্কদের দেহে গড়ে ৩০ ট্রিলিয়ন কোষ রয়েছে।


আর ব্যাকটেরিয়ার সংখ্যা হবে ৪০ ট্রিলিয়ন। অর্থাৎ মানব দেহ কোষের চেয়ে ব্যাকটেরিয়া বেশী- {১:১.৩}


* আমাদের প্রতি পায়ের পদতলে ১  ট্রিলিয়ন ব্যাকটেরিয়া   থাকে ।


*দেহের স্কিনের প্রতিইঞ্চি যায়গায় ৩২মিলিয়ন ব্যাকটেরিয়া থাকে।


*মানব দেহের ৩ থেকে ৫ পাউনড  ব্যাকটেরিয়া দিয়ে গঠিত।


*প্রতিদিন ১০০ মিলিয়ন থেকে ১ বিলিয়ন ব্যাকটেরিয়া  দেহে জন্মা নিতে পারে । তবে তাদের বেশির ভাগ ক্ষতি করেনা বরং অংশবিশেষ   উপকারী।


** দুই~ ~পরিপাকতন্ত্রঃ

*********************


* আমাদের পরিপাকতন্ত্রের এসিড রেজর ব্লেডকে গলিয়ে ফেলে।


* তার পরেও একেবারে গলে না যেয়ে   অবিকৃত থেকে কাজ চালিয়ে যায় পাকস্থলি !


* পাকস্থলির কোষ সাথে সাথে নতুন ভাবে তৈরিহয়।


* যেটা এত স্বল্প ব্যাবধানে ঘন ঘন ঘটে যে


 * প্রতি তিন চার/দিনের মধ্যে আমরা  আর একটা নতুন পাকস্থলী  ব্যবহার করতে পারি।

*প্রতি ২৪ ঘণ্টায় পাকস্থলী ২ লিটার  এসিড তৈরি করে।


 ** তিন~~ব্রেইন :

****************

* ব্রেইনে প্রতি সেকেন্ডে ১০০,০০০(এক লাখ) রাসায়নিক ক্রিয়া ঘটে।

* ব্রেইন দেহের ২ ভাগ মাত্র।


* কিন্ত দেহের  সব অক্সিজেন ও ক্যালরির ২০ ভাগ সে একাই কাজে লাগায়।


* দেহের ৭৫% পানি দিয়ে হলেও ব্রেইনের ৮০ % কিন্ত পানি দিয়ে  গঠিত।

*ব্রেইনের ১০০ বিলিয়ন স্নায়ুকোষ রয়েছে যারা দেহের মধ্যে  সংবাদ আদান প্রদান করে ।

*ব্রেইনের ক্ষুদ্র ক্ষুদ্র ভাজ গুলো ছাড়িয়ে দেয়া হলেএকটা বালিশের আকার পাবে।


*ব্রেইন থেকে সংকেত স্নায়ুর মাধ্যমে ঘণ্টায় ১৭০মাইল  বেগে ভ্রমণ করে।


একজন মানুষের ব্রেইনের ক্ষমতা কয়েক শ  সুপার কম্পিউটারের চাইতেওবেশি।

* মানব ব্রেইন ৩ থেকে১০০০ টেরাবাইট তথ্য ধারন করতে সক্ষম। 

*যেখানে যুক্তরাজ্যের ন্যাশনাল আর্চিবের পরিমাণ হচ্ছে৭০ টেরাবাইট তথ্য (যুক্তরাজ্যের ৯০০বছরেরইতিহাস  সংরক্ষিত  রয়েছে যে স্থানে )।


** চার~~ ফুসফুসঃ

******************

শ্বাস প্রশ্বাস চালানোর জন্য দেহের   অনেক যায়গা দরকার  হয়।  


*ফুসফুসে২৪০০কিমিঃ(১৫০০মাইল)  বায়ুপথ থাকে এবং   ৩০০ থেকে ৫০০ মিলিয়ন গর্ত থাকে।তার মানে 


*যদি ফুসফুসের সব শিরা ও গর্ত   ভাজমুক্ত করে একের সাথে অপরের জোড়া লাগিয়ে সাজানো হয় তবে এটা ৯৯২ কিমি লম্বা হবে।


*আমাদের ফুসফুসের মধ্যে ৩০০ মিলিয়ন কৈশিকনালী আছে যা আমেরিকাকে আড়াআড়িভাবে বেষ্টন করবে।


*ফুসফুসের  ভিতরে  যে যায়গা  রয়েছে সেটিএকটি টেনিস কোর্টের এক দিকের প্রায় সমান হবে।


*প্রতি ২৪ ঘণ্টায় ফুসফুস ২৩,০০০ বার নিশ্বাসনেয়।


**পাঁচ~~ হার্ট ও ডিএনএঃ 

***********************

*হাতের মুষ্টির মত দেখতে হার্ট  যেটা ৬০হজার মাইল রক্তনালীর মধ্য দিয়ে রক্ত সরবরাহ করে থাকে।


* দৈনিক আমাদের হার্ট১০০বার করে আমাদের দেহে রক্ত  ঘুরিয়ে   ফিরিয়ে প্রবাহিতকরে।


*এক দিনে রক্ত ১৯,৩১২ কিঃমিঃ দূরত্ব অতিক্রমকরে।


* দিনে হার্ট স্পন্দিত হয় ১00,000 বার ,বছরে ৩৫মিলিয়ন বার।


* হার্ট  মিনিটে ৫.৫ লিটার রক্ত পাম্পিং করে। দিনে ২হাজার গ্যালন।


 শরীরের সব DNA পেচমুক্ত করলে    লম্বা হবে প্রায় বিলিয়ন  মাইল-


*যে দূরত্বটা  হচ্ছে পৃথিবী থেকে প্লুটো  যেয়ে ফিরে আসার সমান।. 


*   রিচার্ড ডকিন্স DNA সম্পর্কে বলেছেন, 

[‘There is enough information capacity in a single human cell to store the Encyclopaedia Britannica, all 30 volumes of it , three or four times over’ 


একটি DNA তে এতো পরিমাণ স্পেস আছে যেখানে চাইলে৩০ ভলিউমের ৩-৪ টি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লিখে রাখা  সম্ভব।]


** ছয়~~আমাদের দেহ  প্রতিনিয়ত কি হারাচ্ছে?

*********************

প্রাপ্ত বয়স্করা প্রতি মিনিটে সেল হারাচ্ছে ৪ কোটিরও বেশি (৪১৬৬৬৬৬৬)।


*প্রাপ্ত বয়স্কদের প্রতিদিন ৫০ থেকে ৭০ বিলিয়ন দেহ কোষ নষ্ট হয়।      *যে সবের বেশির  ভাগ হচ্ছে  রক্ত ও স্কিন কোষ যারা প্রতিনিয়ত আবার  তৈরী  হচ্ছে। 


*প্রতিদিন ১লক্ষ ৯০ হাজার ব্রেইন সেল নষ্ট হয়।


*তার ভিতর নিউরন হচ্ছে৯হাজার।


** সাত~আমাদের দেহ প্রতিনিয়ত কি কি তৈরি করছে?

**************************

*সারা জীবন আমরা যে থুথু তৈরি করি যা দিয়ে


 ২টি সুইমিংপুল ভরাট হয়।


*আমাদের পায়ে অর্ধমিলিয়ন ঘর্ম নির্গত গ্রন্থি রয়েছেযেটা               


দিনে ১০ আউন্স তরল নির্গত করে।


*গড়ে সাধারণত একজন মানুষ৩০মিনিটে যে তাপ 


তৈরী করতে পারে যা  দিয়ে  *অর্ধগ্যালন পানি ফুটানো যায়।


*আমাদের নাক ৪০হাজার ভিন্ন ধরনের ঘ্রান চিন্থিত করতেসক্ষম।


 * দেহে প্রতিদিন ৩০০ বিলিয়ন নতুন কোষ তৈরি হয়।


*একজন পুরুষ প্রত্যেক দিনে ১০ মিলিয়নের মত শুক্র তৈরী করে।


 *একজন মহিলা অর্ধ মিলিয়ন এগ  তৈরী করে।


 **প্রতি মিনিটে ১৮০ মিলিয়ন লাল রক্ত কনিকা (RBC)দেহে তৈরী  হচ্ছে।  


*প্রতি বছর ৩ মিলিয়ন লিটার রক্ত দেহ যুক্ত করে।

*যকৃত প্রতি ২৪ ঘণ্টায় ১,৫০০ লিটার রক্ত শোধনকরে।


*  আমাদের দেহের স্কিন প্রতি ২৭ দিনে পুনর্গঠিত হয়।


** আট~দেহের কয়েকটি বিশেষ চাঞ্চল্যকর ঘটনাঃ 

***********************

** বিকেলের চেয়ে সকালে আমরা ১ সেন্টিমিটার বেশিলম্বা হই


*কারন দিনে কাজ কর্মের সময় আমাদের হাঁটুর তরুণাস্থিএবং অন্যান্য যায়গা ধীরে ধীরে সংকুচিত হয়।


** মুখ দিয়ে কোন খাদ্যের স্বাদ উপলব্ধির   জন্য   সর্বপ্রথম   দরকার এটা গলিয়ে ফেলা। জিহ্বা শুষ্ক থাকলে ক্যান্ডির স্বাদ কিন্ত বোঝা যাবেনা ।


*মাত্র .০০১ সেঃ এর ভিতরেই দেহ স্বাদের ধরন নির্ণয় করতে পারে যেটা চোখের পলকের চেয়েও দ্রততর যদিও চোখ প্রতি ২৪ ঘণ্টায় ২৩ হাজার বার পলক ফেলে। ** মানুষের আঙ্গুল এত ক্ষুদ্র জিনিষের অনুভূতি পেতেপারে যেটা


*চুলের ব্যাসের ৭৫০০ গুনের চেয়েও ছোট হবে (১৩ন্যানোমিটার )


** আমরা যখন হাসি তখন আমাদের দেহে


*ক্লান্তি সৃষ্টিকারী হরমোন গুলো  কাজ করতে  পারে না !


*সে কারনে আমাদের তখন আরও বেশি সজীব এবং সতেজ দেখায়।


**একই মাপের ষ্টীল বারের চেয়ে  মানুষের  হাড় ৫গুন বেশি   শক্ত তবে এটা আঘাতে ভঙ্গুর হতে পারে।


**  স্বপ্ন দেখে বেশি IQসম্পন্ন লোকজন ।


** পায়ে ৫২ হাড় থাকে যা সমগ্র দেহের হাড়ের চার ভাগের একভাগ।


**বেশিরভাগ শিশু নীল চোখ নিয়ে জন্ম গ্রহণ করলেও সূর্যের অতি বেগুনী রশ্মি ও মেলানিন পরবর্তীতে চোখের আসল রঙ নির্ধারণ করে।


**বয়স বাড়ার সাথে সাথে চোখের রঙ হালকা হয়ে যায়।

** আমাদের হাতের নখ যা দিয়ে তৈরি ঠিক সেই পদার্থ দ্বারা চুল তৈরি।

**হাতের নখ এবং চুল উভয় একই পদার্থের তবে দুটির ঘনত্ব আলাদা।

যমানুষের একটি চোখ ৭০০ টি সুপার ডিজিটাল ক্যামেরার সমান।

গতানুগতিক আনুষ্ঠানিক ইবাদত বনাম জান্নাতের আসল ইবাদত

 মুল কারন অনুসন্ধান/উদ্ঘাটন নিঃসনেদহে জরুরী : প্রচলিত আনুষ্ঠানিক এবাদত বনাম জান্নাত লাভের আসল এবাদত

 -----যদিও কোরাআনে ধারাবাহিক ভাবে 35টি  আয়াতে জান্নাত লাভের জন্যে জীবনের সব সময় ই সতকরমশীল থাকতে বলা হয়েছে  অথচ::: ########

--------------------------------------------

বাস্তবে আজকের মুসলিম  জগতে  ইসলামের পাঁচ স্তম্ভের একদম ভুল ব্যাখ্যা সাধারণ জনমনে প্রতিষ্ঠিত হয়ে আছে / করা হয়ে ছে অনিচ্ছাকৃত গতানুগতিক  ভাবে। প্রচলিত ধারণা  সৃষ্টি হয়েছে, পাঁচটি কাজ বা দায়িত্ব পালনের নাম ইসলাম। আসলে হাদিসে উপমাটি দিয়ে ইসলামকে একটি বাড়ির সাথে তুলনা করে ধারনা দেওয়া হয়েছে:স্তম্ভ ছাড়া যেমন কোনো বাড়ির কল্পনাও সম্ভব নয়, তেমনি ইসলাম পাঁচ (ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত) স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। প্রশ্ন আসেঃ শুধু স্তম্ভ থাকলেই কি বাড়ির অস্তিত্ব বাস্তবে কখনও কল্পনা করা সম্ভব? বাড়ির পরিপূর্ণতার জন্য দরকার ছাদ, দেয়াল, জানালা-দরজা, আসবাবপত্র, রান্নাঘর, শয়নকক্ষ আরো কত কি? এ সব কিছু মিলেই না হয় একটা বাড়ি!তবে সব কিছুর আগে দরকার স্তম্ভ, যার ওপর গড়ে উঠবে বাড়িটি।ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত সামগ্রিক ইসলামের বুনিয়াদ বা ভিত। কুরআনে একটি আয়াতও পাওয়া যাবে না যেখানে বলা হয়েছে, এই পাঁচটি কাজের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে? কুরআন পাকে জান্নাতে যাওয়ার শর্ত হিসেবে যত আয়াত দেখা যায়, সেগুলোতে  মূলত  দুটি গুণের অধিকারী হতেই হবে জান্নাতের জন্য।না হলে জান্নাত কারও কপালে  কক্ষনও   জুটবেই না। জান্নাত লাভের জন্য তাকে অবশ্যই  ঈমানের সাথে সাথে সৎকর্মশীল হতেই হবে। মূলত নামাজ, রোজা, হজ, জাকাতের আসল  উদ্দেশ্য  হচ্ছে মানুষকে সৎকর্মশীল হিসেবে তৈরি করা।  জান্নাত লাভের শর্ত হিসেবে বিশ্বাসের সাথে সর্বত্র সৎকর্মের কথা জুড়ে দেয়া হয়েছে। জান্নাত লাভের সব আয়াতেই বিশ্বাসের সাথে সৎকর্মশীল হওয়াটা্  একান্ত আবশ্যকীয়  ধরা হয়েছে। এটা ছাড়া কোনো  অবস্থতাতে আর কোনোভাবে ফাকি দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ রাখা হয়নি্ কেন?

  এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বা বিষয় হচ্ছে  সৎকর্মশীল ব্যক্তিকে জীবনের প্রতিটি মুহূর্তে এবং কাজে সৎ হতে হবে বা সততার পরিচয় দিয়ে চলতে হবে। সৎকর্মশীলতার প্রতিযোগিতা সারাজীবন ধরে করে যেতে হবে। দিনের আংশিক কিছু সময় সৎ থেকে অন্য সময় অসৎ থাকলে সৎকর্মশীল হিসেবে পরিচয় দেয়ার সুযোগ একেবারেই কিন্ত  কখনও  নেই- দিনরাত ২৪ ঘণ্টাই সৎ হতে হবে। দিনের কিছু কাজে সৎ আর বাকিটায় অসৎ এই ফাঁকির/ প্রতারণার সুযোগ একেবারেই কিন্ত নেই। সৎকর্মশীল মানুষ সারাজীবন সৎকর্মের ওপর অবিচল থাকবে। শেষ বিচারের দিন সব অবশ্য অবশ্য ই  কিন্ত ফাঁস হয়ে পড়বে।  জান্নাতে যাওয়ার অন্যতম শর্ত হচ্ছে সৎকর্ম। আর সব গুণ থাকলেও অসৎকর্মশীল ব্যক্তি জান্নাতের সীমানার ধারে্র কাছেও ঘেষতে পারবে না। নামাজি, দ্বীনদার হওয়ার মূল কথা হচ্ছে সৎকর্মশীল হওয়া। বাহ্যিকভাবে যত বড় বুজর্গ, পীর,  মস্তবড় দ্বীনদার হোক না কেন একমাত্র  ঈমানদার ও সৎকর্মশীলরাই জান্নাতে যায়গা পাবে। জান্নাতে যাওয়ার শর্ত হচ্ছে সারাজীবন পার্টটাইম নয় ফুলটাইমই সৎকর্মশীল হতে হবে। কারণ প্রতিটি কাজের, মুহূর্তের এবং নিয়তের ওপরই নির্ভর করবে সে কোন ধরনের সৎকর্মশীল। সুবিধাবাদী সৎকর্মশীল না মন-মানসিকতা ও কাজে,কর্মে প্রকৃত অর্থে জীবনের সব সময়ে ও তৎপরতায় সার্বক্ষণিক ভাবে সৎকর্মশীলঃ শেষ বিচার দিবসে এ সবই পরখ করে দেখা হবে।

অসৎ  ব্যাক্তির ইবাদত  মূল্যহীন আর জান্নাত লাভের জন্য ঈমানের সাথে সৎকাজ  করার দৃঢ় মানসিকতা অবশ্য থাকতেই হবে যেটা কোরআন পাকে বিভিন্ন আয়াতে বর্ণিত হয়েছে। প্রশ্ন আসে বিশ্বের  অন্যান্য  জাতির চেয়ে মুসলমানরা কি করে ক্ষেত্র বিশেষে অধিকতর  অসৎ ও দুর্নীতিপরায়ণ হতে পারে? এর একটি  সহজ ব্যাখ্যা হতে পারে সাধারন মুসলমানরা কোরআন আবৃত্তি করে কিন্ত বুঝে পড়ার সংস্কৃতি গড়ে উঠেনি। ইমাম হাসান আল  বসরী (৬৪২-৭২৮ খৃঃ) বলেনঃ 'কুরআনকে নাযিল করা হয়েছে এর নির্দেশনা বলীর ভিত্তিতে কাজ করার জন্য কিন্ত তা না করে তারা এর আবৃত্তিকে কাজ হিসাবে ধরে নিয়েছে।' দুনিয়ার বর্তমান প্রেক্ষাপটে  গভীর বিশ্লেষণে দেখা যাবে মূল কারন কিন্ত অত্যন্ত সুক্ষ-এক স্থানে     {বেহেশত লাভের ত্রুটিপূর্ণ গতানুগতিক ভুল ব্যাখ্যা-বিশ্লেষণ,শিক্ষা,প্রথা,ও নির্দেশনা।}ফলে প্রচলিত সংস্কৃতির ঘূর্ণিপাকে যেন হাবু ডুবু খাচ্ছে মুসলিম জাতির  সবাইই। অসৎ কর্মশীল হয়ে জান্নাত লাভের কোনো রকম সুযোগ ইসলামে একেবারেই না থাকার পরেও কেন যেন এক  শ্রেণীর মুসলিমদের ভিতরেই চলে আসছে  দাড়ি, টুপি, নামাজি, হাজি সেজে  অঘোষিত প্রচলিত   দুর্নীতির  প্রতিযোগিতায় নামতে।  জীবনে একবার হজ করলেই যেন কেল্লাহ ফতেহঃ সারা জীবন ভর কলুর বলদের মত

  আবার সৎ থাকা?  আসমান উচু পরিমাণ নেকী অর্জন করেও সঠিক কথা হচ্ছে, সারা জীবন যাদের হক নষ্ট  করা হয়েছে নিজের অর্জিত   মূলধন   নেকী দিয়ে তাদের সাথে বিনিম্ য় ক্ রতে হবে। আর এভাবে পরিশোধ করতে করতে আগেই নেকী  সব শেষ হয়ে যায় সেক্ষত্রে প্রাপকের গুনাহ নিজের কাঁধে নিয়ে দোযোগে যেতে হবে।  প্রথমে দেখা যাক  কোরআন কি বলে:-

পবিত্র কুরআনের সূরা বাকারা আয়াত১৭৭ : ‘ সৎকর্ম শুধু এই নয় যে, পূর্ব কিংবা পশ্চিমদিকে মুখ করবে ------', 

"বরং বড় সৎকাজ হলো এই যে, ঈমান আনবে আল্লাহর উপর, কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং সমস্ত নবী-রসূলগণের উপর, আর সম্পদ ব্যয় করবে তাঁরই মহব্বতে আত্নীয়-স্বজন, এতীম-মিসকীন, মুসাফির-ভিক্ষুক ও মুক্তিকামী ক্রীতদাসদের জন্যে। আর যারা নামায প্রতিষ্ঠা করে, যাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে, রোগে-শোকে ও যুদ্ধের সময় ধৈর্য্য ধারণকারী তারাই হল সত্যাশ্রয়ী, আর তারাই পরহেযগার।"

একমাত্র ঈমানদার সৎকর্মশীলরাই জান্নাতে যায়গা পাবে।

জান্না্ত পেতে হলে্ অবশ্য অবশ্যই কেবল আংশিক নয় বরং সারাজীবন ফুলটাইমই সৎকর্মশীল হতে হবে, শেষ বিচারের মাঠে সে ক্ষেত্রে কোনো রকম ছাড় কিন্ত নেই।

'নিশ্চয়ই সালাত অন্যায় ও অশ্লীল

****************************

 কাজ থেকে বিরত রাখে।'-সূরা

***************************

 আনকাবূত (২৯:৪৫)। এ

***************************

 আয়াতের নির্দেশনাহচ্ছে- 

***************************

সঠিকভাবে  পালন করা নামাজ 

**************************

দিনরাত পাপাচার থেকে বিরত 

*************************

রাখবেই।না রাখলে নামাজ কবুল 

*************************

ই হবে না কেননা আল্লাহ  পাক 

*************************

নিশ্চয়তা দিয়ে  এটা বলেছেন ।

"রোজা হলো (পাপাচার থেকে রক্ষার) ঢাল স্বরূপ।........ " (বুখারী-১৮৯৪)"

যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করলো না, আল্লাহ তা'য়ালা তার পানাহার ত্যাগ কবুল করেন না" (বুখারী-১৯০৩)

অসৎ ব্যাক্তির ইবাদত মূল্যহীন আর জান্নাত লাভে কোনো কাজেই আসবেনা। 

জান্নাতের জন্য সমগ্র জীবন ঈমানের সাথে সৎকাজ করার দৃঢ় মানসিকতা অবশ্য থাকতেই হবে যেটা কোরআন পাকে বিভিন্ন আয়াতে তাগিদ করা হয়েছে।

 এখন আমরা বিশ্লেষণ করতে পারি,আমাদের  কি বার্তা  পরিবেশন করছে জান্নাত লাভের ধারাবাহিক (35টি)আয়াত ?

১] আর সবার জন্যই রয়েছে কেবলা একেক দিকে, যে দিকে সে মুখ করে (এবাদত করবে)। কাজেই সৎকাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও। যেখানেই তোমরা থাকবে, আল্লাহ অবশ্যই তোমাদেরকে সমবেত করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাশীল। [ সুরা বাকারা ২:১৪৮ ]

২] যে ঈমানদার অবস্থায় সৎকর্ম সম্পাদন করে,সে জুলুমওক্ষতির আশঙ্কা করবে না। [ সুরা ত্বা-হা ২০:১১২ ]

৩] এবং ইসমাঈল, ই'দ্রীস ও যুলকিফলের কথা স্মরণ করুন,তাঁরা প্রত্যেকেই ছিলেন সবরকারী। আমি তাঁদেরকে আমার রহমাতপ্রাপ্তদের অন্তর্ভূক্ত করেছিলাম। তাঁরা ছিলেন সৎকর্মপরায়ণ। [ সুরা আম্বিয়া ২১:৮৫-৮৬ ]

৪]  যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যার তলদেশ দিয়ে নির্ঝরণীসমূহ প্রবাহিত হয়। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। [ সুরা হাজ্জ্ব ২২:১৪ ]

৫] সুতরাং যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্যে আছে পাপ মার্জনা এবং সম্মানজনক রুযী।[সুরা হাজ্জ্ব২২:৫০]

 ৬] তবে তাদের কথা ভিন্ন, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহ কে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ। [ সুরা শু’য়ারা ২৬:২২৭ ]

৭] তবে যে তওবা করে, বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আশা করা যায়, সে সফলকাম হবে। [ সুরা কাসাস ২৮:৬৭ ]

৮] আর যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিল,তার বলল, ধিক তোমাদেরকে, যারা ঈমানদারএবংসৎকর্মী,তাদের জন্যে আল্লাহর দেয়া সওয়াবই উৎকৃষ্ট।এটা তারাই পায়, যারা সবরকারী। [সুরা কাসাস ২৮:৮০]

৯] যে সৎকর্ম নিয়ে আসবে, সে তদপেক্ষা উত্তম ফল পাবে এবং যে মন্দ কর্ম নিয়ে আসবে, এরূপ মন্দ কর্মীরা সে মন্দ কর্ম পরিমানেই প্রতিফল পাবে। [ সুরা কাসাস ২৮:৮৪ ]

১০]আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাদের মন্দ কাজ গুলো মিটিয়ে দেব এবং তাদেরকে কর্মের উৎকৃষ্টতর প্রতিদান দেব। [ সুরা আনকাবুত ২৯:৭ ]

১১] যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকাজ করে, আমি অবশ্যই তাদেরকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করব। [ সুরা আনকাবুত ২৯:৯ ]

১২] যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সুউচ্চ প্রাসাদে স্থান দেব, যার তলদেশে প্রস্রবণসমূহ প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে। কত উত্তম পুরস্কার কর্মীদের। [ সুরা আনকাবুত ২৯:৫৮ ]

১৩] যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তারা জান্নাতে সমাদৃত হবে; [ সুরা রূম ৩০:১৫ ]

১৪] যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে যাতে, আল্লাহ তা'আলা তাদেরকে নিজ অনুগ্রহে প্রতিদান দেন। নিশ্চয় তিনি কাফেরদের ভালবাসেন না। [ সুরা রূম ৩০:৪৫ ]

১৫] যারা ঈমান আনে আর সৎকাজ করে তাদের জন্য রয়েছে নেয়ামতে ভরা জান্নাত। [ সুরা লুকমান ৩১:৮ ]

১৬] সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহর ওয়াদা যথার্থ। তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। [ সুরা লুকমান ৩১:৯ ]

১৭] যে ব্যক্তি সৎকর্মপরায়ণ হয়ে স্বীয় মুখমন্ডলকে আল্লাহ অভিমূখী করে, সে এক মজবুত হাতল ধারণ করে, সকল কর্মের পরিণাম আল্লাহর দিকে। [ সুরা লুকমান ৩১:২২ ]

১৮]  যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের জন্যে রয়েছে তাদের কৃতকর্মের আপ্যায়নস্বরূপ বসবাসের জান্নাত। [ সুরা সাজদা ৩২:১৯ ]

১৯]  তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তাঁর রসূলের অনুগত হবে এবং সৎকর্ম করবে, আমি তাকে দুবার পুরস্কার দেব এবং তার জন্য আমি সম্মান জনক রিযিক প্রস্তুত রেখেছি।               [সুরা আহযাব ৩৩:৩১]

২০]তিনি পরিণামে যারা মুমিন ও সৎকর্ম পরায়ণ, তাদেরকে প্রতিদান দেবেন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মান জনক রিযিক। [ সুরা সা’বা ৩৪:৪ ]

২১] তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তোমাদেরকে আমার নিকটবর্তী করবে না। তবে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তারা তাদের কর্মের বহুগুণ প্রতিদান পাবে এবং তারা সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে। [ সুরা সা’বা ৩৪:৩৭ ]

২২] আমি এভাবেই সৎকর্ম পরায়নদেরকে পুরস্কৃত করে থাকি।    [ সুরা সাফফাত ৩৭:৮০ ]

২৩] এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।            [ সুরা সাফফাত ৩৭:১২১ ]

২৪]যে মন্দ কর্ম করে, সে কেবল তার অনুরূপ প্রতিফল পাবে, আর যে, পুরুষ অথবা নারী মুমিন অবস্থায় সৎকর্ম করে তারাই জান্নাতে প্রবেশ করবে। তথায় তাদেরকে বে-হিসাব রিযিক দেয়া হবে। [সুরা মু’মিন ৪০:৪০]

২৫] অন্ধ ও চক্ষুষ্মান সমান নয়, আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং কুকর্মী। তোমরা অল্পই অনুধাবন করে থাক।    [সুরা মু’মিন ৪০:৫৮]

২৬] নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্যে রয়েছে অফুরন্ত পুরস্কার।[সুরা হা-মীম৪১:৮]

২৭] যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ,তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?   [সুরা হা-মীম ৪১:৩৩]

২৮] যে সৎকর্ম করে, সে নিজের উপকারের জন্যেই করে, আর যে অসৎকর্ম করে, তা তার উপরই বর্তাবে। আপনার পালনকর্তা বান্দাদের প্রতি মোটেই যুলুম করেন না।[সুরা হা-মীম ৪১:৪৬]

২৯]যে সৎকাজ করছে, সে নিজের কল্যাণার্থেই তা করছে, আর যে অসৎকাজ করছে, তা তার উপরই বর্তাবে। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার দিকে প্রত্যাবর্তিত হবে।  [সুরা যাসিয়া ৪৫:১৫]

৩০] যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যার নিম্নদেশে নির্ঝরিণীসমূহ প্রবাহিত হয়। আর যারা কাফের, তারা ভোগ-বিলাসে মত্ত থাকে এবং চতুস্পদ জন্তুর মত আহার করে। তাদের বাসস্থান জাহান্নাম।                        [সুরা মুহাম্মাদ ৪৭:১২]

৩১]যারা ঈমানদার এবং যাদের সন্তানরা ঈমানে তাদের অনুগামী, আমি তাদেরকে তাদের পিতৃপুরুষদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দুমাত্রও হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃত কর্মের জন্য দায়ী। [ সুরা তুর ৫২:২১ ]

৩২]কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। [সুরা ইনশিকাক ৮৪:২৫]

৩৩] যারা ঈমান আনেওসৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য। [ সুরা বুরূজ ৮৫:১১ ]

৩৪]‘যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারাই সৃষ্টির সেরা।’[সুরা  বাইয়্যেনাহ ৯৮:৭ ]

৩৫]‘ তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত, যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত। তারা সেখানে থাকবে অনন্তকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্যে, যে তার পালনকর্তাকে ভয় কর।’  [ সুরা বাইয়্যেনাহ ৯৮:৮ ]     আল্লাহ আমাদের

সকলকে   ঈমানদার      অবস্থায় সৎকর্ম   সম্পাদন করে সৎকাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যেয়ে জান্নাত লাভের তৈফিক দিন।     আমিন।



অগনিত অসংখ্য পূর্ণ লাভের সহজতম পথ।

 এক নজরে অগনিত অসংখ্য সওয়াব হাসিলের কিন্ত সবচেযেএক বারেই সহজ পথ:-যেমন ধরুন  আমাদের   ফুসফুসটা  আসলেই কেমন! 

 'যারা দাড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহর জিকির  করে এবং চিন্তা -গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে; তারা বলে হে আমাদেরপ্রতিপালক! এসব তুমি অনর্থক সৃষ্টি করনি।সব পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি আগুনের শাস্তি থেকে বাচাও'[ ইমরান ৩ঃ১৯১] 

আল্লাহ তায়ালার জিকির করার অর্থ হলো সৃষ্টি  সম্পর্কে চিন্তাভাবনা ও গবেষণা করা।   'فَبِأَيِّ آلَاءرَبِّكُمَا تُكَذِّبَانِ '"অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্‌ কোন্‌ অনুগ্রহকে অস্বীকার করবে?"[আর রহমান ৫৫ঃ১৩] শুরুতেই একটিবার  কেবলমাত্র ফুসফুস নিয়েই ভাবা যাক:

শ্বাস প্রশ্বাস চালানোর জন্য দেহের অনেক যায়গা দরকার।                         ১]ফুসফুসে২৪০০কিঃমিঃ(১৫০০মাইল)বায়ুপথ থাকে এবং ৩০০ থেকে ৫০০   মিলিয়ন গর্ত থাকে।তার মানে যদি ফুসফুসের সব শিরা ও গর্ত ভাজমুক্ত করে একের সাথে অপরের জোড়া লাগিয়ে সাজানো হয় তবে এটা ৯৯২কিঃমিঃলম্বা হবে।                      

 ২]  আমাদেরফুসফুসের মধ্যে ৩০০ মিলিয়ন কৈশিকনালী আছে যা আমেরিকাকে আড়াআড়ি ভাবে বেষ্টন করবে।                                         

৩]  ফুসফুসের  ভিতরে  যে যায়গা রয়েছে সেটি একটি  টেনিস কোর্টের এক দিকের প্রায় সমান হবে।           

 ৪] প্রতি ২৪ ঘণ্টায় ফুসফুস ২৩,০০০ বার নিশ্বাস নেয়।

সৃষ্টি নিয়ে ভেবে এভাবে  প্রতি মূহুর্তে আমরা কত পূর্ণ লাভ করতে পারি? এটাই আসল জিকির ।